মানিকগঞ্জে বিদ্যুতায়িত টিনের বেড়ায় প্রাণ গেল স্কুলছাত্রীর

মানিকগঞ্জে বিদ্যুতায়িত টিনের বেড়ায় প্রাণ গেল স্কুলছাত্রীর
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

মানিকগঞ্জের ঘিওরে বিদ্যুতায়িত টিনের বেড়ায় স্পর্শ লেগে পূর্ণিমা আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার চরবিনোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পূর্ণিমা ওই গ্রামের মৃত জামাল খানের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে পূর্ণিমা তাঁর ভাই মিজানুর রহমানের সঙ্গে বাড়িতে খড়ের গাদা দেওয়ার কাজ করছিল। এ সময় অসাবধানতাবশত ঘরের টিনের বেড়ায় হাত লাগলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

আরও পড়ুন

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, বিদ্যুতের তারে লিকেজ থাকায় টিনের বেড়াটি বিদ্যুতায়িত হয়ে যায়। এর সংস্পর্শে এসেই পূর্ণিমার মৃত্যু হয়েছে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, ‘বিদ্যুতের লাইনে লিকেজ থাকায় টিনের বেড়াটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এর সংস্পর্শে এসে ওই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহের কথা পুলিশকে জানানো হয়নি। এ কারণে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad