Author: টাইমস রিপোর্ট

দেশে করোনার প্রকোপ বাড়ার প্রবণতায় হাসপাতালগুলোতে সীমিত পরিসরে  কোভিড পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।  বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার (সিডিসি) লাইন ডিরেক্টর হালিমুর রশীদ সাংকাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে যেসব মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব রয়েছে, সেখানে এই পরীক্ষা শুরু হবে। এর আগে ৫ জুন দেশে করোনায় একজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক না হলেও দেশে এ রোগের প্রকোপ বাড়ছে। প্রতিবেশী ভারতেও করোনা বৃদ্ধি পাওয়ায় বেড়েছে উদ্বেগ। এ পরিস্থিতিতে করোনার সম্ভাব্য বিস্তার রোধে পরীক্ষার সরঞ্জাম বাড়ানো এবং আবারও টিকা দেওয়া শুরুর তাগিদও দিয়েছেন জনস্বাস্থ্যবিদেরা। আগামী ১০ দিনের মধ্যে করোনা পরীক্ষার ব্যবস্থা আবার চালু করা যাবে বলে…

Read More

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মামলা বাণিজ্য ও দুর্নীতির সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, ‘মামলা বাণিজ্য ও দুর্নীতির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তবে হ্যাঁ, বাংলাদেশের দুর্নীতি সবচেয়ে বড় সমস্যা। এটা নিয়ন্ত্রণে আনতে পারলে দেশ অনেক এগিয়ে যেত।’ মঙ্গলবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি, খবর ইউএনবির। উপদেষ্টা জানান, পুলিশ বিভাগের সংস্কারের অংশ হিসেবে পাইলট একটা প্রজেক্ট নেওয়া হয়েছে। সারাদেশে অনলাইনে মামলা ও জিডি গ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য আর থানায় আসতে হবে না। এ ছাড়া, আসামিদের রিমান্ডে নিয়ে…

Read More

দশ জিলহজ জামারাতে পাথর নিক্ষেপের মাধ্যমে শেষ হয়েছে হজের আনুষ্ঠানিকতা। হজ পালন শেষে এবার হাজীদের দেশে ফেরার পালা। মঙ্গলবার রাত থেকে শুরু হচ্ছে হজের ফিরতি ফ্লাইট। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়েছে, ফিরতি ফ্লাইটের প্রথম দিনে সৌদি আরবের স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটটি ছেড়ে আসবে। এ দিন মোট ১২টি ফ্লাইটে দেশে ফিরবেন ৪ হাজার ৯০৪ জন হাজী। এই ১২টি ফ্লাইটের মধ্যে  ফ্লাইনাসের ছয়টি, সাউদিয়ার পাঁচটি ও বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রয়েছে। আগামী ১০ জুলাই হজের ফিরতি ফ্লাইট শেষ হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। এ বছর বাংলাদেশ…

Read More

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে শুক্রবার একটি আনুষ্ঠানিক বৈঠক করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে লন্ডনে স্থানীয় সময় ১৩ জুন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত একটি বৈঠকের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।’ সংবাদ সংস্থা ইউএনবি জানায়, মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা লন্ডন যাওয়ার পরিকল্পনা করছিলেন তখন থেকেই বিএনপির পক্ষ থেকে এ বৈঠকের চেষ্টা করা হয়েছে। সোমবার স্থায়ী কমিটির বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টাকে…

Read More