প্রথম দিনে ফিরছেন ৪,৯০৪ হাজী

প্রথম দিনে ফিরছেন  ৪,৯০৪ হাজী
বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ যাত্রীরা। ফাইল ফটো, বিমানের ফেসবুক পেজ
Advertisement
Advertisement

দশ জিলহজ জামারাতে পাথর নিক্ষেপের মাধ্যমে শেষ হয়েছে হজের আনুষ্ঠানিকতা। হজ পালন শেষে এবার হাজীদের দেশে ফেরার পালা। মঙ্গলবার রাত থেকে শুরু হচ্ছে হজের ফিরতি ফ্লাইট।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়েছে, ফিরতি ফ্লাইটের প্রথম দিনে সৌদি আরবের স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটটি ছেড়ে আসবে।

এ দিন মোট ১২টি ফ্লাইটে দেশে ফিরবেন ৪ হাজার ৯০৪ জন হাজী। এই ১২টি ফ্লাইটের মধ্যে  ফ্লাইনাসের ছয়টি, সাউদিয়ার পাঁচটি ও বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রয়েছে। আগামী ১০ জুলাই হজের ফিরতি ফ্লাইট শেষ হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৬ হাজার ৯৫৮ জন হজ পালনের জন্য সৌদি আরব গিয়েছেন। ২২২টি ফিরতি ফ্লাইটে তারা দেশে ফিরবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর