ডেঙ্গুতে আরও এক মৃত্যু, আক্রান্ত ৩৮৬

ডেঙ্গুতে আরও এক মৃত্যু, আক্রান্ত ৩৮৬
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগী। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের হার সম্প্রতি অনেক বেড়েছে। একই সঙ্গে মৃত্যুও। সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৮৬ জন রোগী।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটে। এ সময়ের মধ্যে বিভাগটিতে আক্রান্ত হয় সর্বোচ্চ ১৬৩ জন।

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি ভর্তি হয়েছেন ৩৮৬ জন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুন

নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৮ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩১৮ জন।

এ বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৫ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৪৪ দশমিক ২ শতাংশ নারী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১০ হাজার ৬৮২ জন। এর মধ্যে ৫৯ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৯ শতাংশ নারী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad