অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাজেটের অঙ্ক পরিবর্তন হবে না এবং অন্তর্বর্তী সরকার নতুন করে আর কোনো মেগাপ্রকল্প হাতে নিচ্ছে না। তিনি বলেন, ‘বাজেট অনুমোদন হয়েছে। বাজেটের অঙ্ক পরিবর্তন হবে না। আমরা কোনো মেগাপ্রকল্প নিচ্ছি না। পাশাপাশি, পুরোনো অনেক প্রকল্প বাদ দিয়ে দিয়েছি। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) টাকা মোটামুটি একটা বাস্তব পর্যয়ে নিয়ে এসেছি।’ বাজেট অনুমোদন পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। এর আগে নতুন অর্থবছরের জন্য সাত লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেটে অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। উপদেষ্টা বলেন,…
Author: টাইমস রিপোর্ট
ইসরায়েলের বেপরোয়া কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তাকে বিঘ্নিত করার হুমকি সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার তুরস্কের ইস্তানবুলে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৫১তম সম্মেলনে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি। ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। অবিলম্বে ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসনে বন্ধেরও আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে) ও আইসিসির মাধ্যমে ন্যায়বিচার ও জবাবদিহিতার দাবিতে ওআইসিকে অবশ্যই ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকতে হবে। আমাদের সংহতিকে অবশ্যই কৌশলগত ও টেকসই পদক্ষেপে রূপান্তরিত করতে হবে।’ ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বেআইনি ও আগ্রাসী সামরিক হামলার তীব্র নিন্দাও…
যাত্রা শুরুর মাত্র চার মাসের মাথায় বিতর্কে জড়িয়ে পড়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তরুণ সংস্কারপন্থীদের নেতৃত্বে গঠিত নতুন দলটি কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে অসদাচরণ, দলে শৃঙ্খলাভঙ্গ, চাঁদাবাজি ও যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগের মুখে পড়েছে। অভিযোগগুলো শুধু দলের ভাবমূর্তি ক্ষুণ্নই করেনি বরং অভ্যন্তরীণ জবাবদিহিতা ও নৈতিক শাসনের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছে। ২০২৫ সালের ফেব্রুয়ারির শেষদিকে এনসিপি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশে বড় রাজনৈতিক পরিবর্তন ঘটে। শোষণ ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকারে দলটি প্রতিষ্ঠিত হয়। একই সঙ্গে দেশের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির বাইরে একটি বিকল্প হিসেবে গণ্য হতে থাকে। কিন্তু দলটির শীর্ষ…
করোনা সংক্রমণের নতুন ঢেউয়ের মধ্যে দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে নতুন করে চারজনের শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। শনিবার স্বাস্থ্য সেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ২১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৯০ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মৃত ব্যক্তিরা দুজনই নারী। তাদের একজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। অপরজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। তাদের একজন বাসায় ও অপরজন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০…
স্বনামধন্য ব্রিটিশ-আমেরিকান প্রকাশনা সংস্থা ‘হার্পার কলিন্স’ থেকে প্রকাশিত হতে যাচ্ছে কাজী আনিস আহমেদের নতুন উপন্যাস ‘কার্নিভোর’। নিউ ইয়র্ক অভিবাসী একজন বাংলাদেশি শেফের অর্থ উপার্জনের এক ভিন্ন পথ বেছে নেওয়ার ঘটনাটি তার লেখায় উঠে এসেছে। এমন একটি পথ যেটি একটি নজিরবিহীন ঘটনাও বটে। প্রকাশনা প্রতিষ্ঠান হার্পার কলিন্স জানায়, ৩২০ পৃষ্ঠার ‘কার্নিভোর’ বইটি আগামী ৩০ জুন প্রকাশ হবে। বর্তমানে বইটি অ্যামাজনে অর্ডার করা যাচ্ছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া প্রকাশনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, অ্যামাজন ছাড়াও যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়ার বাজারে প্রিন্ট এবং অনলাইন সংস্করণে পাওয়া যাবে। পাশাপাশি আগামী বছরের মার্চে মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর…
বিএনপি দশম, একাদশ এবং দ্বাদশ জাতীয় নির্বাচন তদারকিকারী সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের বিরুদ্ধে মামলা দায়ের করতে যাচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে তিন সদস্যের বিএনপির প্রতিনিধিদল রোববার সকালে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করবে বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, খবর ইউএনবির। তিনি বলেন, বিএনপির প্রতিনিধিদল প্রথমে সকাল ১০টায় নির্বাচন কমিশন অফিসে অভিযোগের একটি কপি জমা দেবেন এবং তারপর থানায় গিয়ে মামলা দায়ের করবেন। শায়রুল বলেন, গত তিনটি জাতীয় নির্বাচন পরিচালনার জন্য দায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। যেসব নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে কারচুপি, ত্রুটিপূর্ণ এবং অন্যায্য বলে দাবি করে আসছে বিএনপি।…
হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইন্জিনিয়ার মোশাররফ হোসেন ও বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারীকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেয়। ১৮ জুন তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। শনিবার মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক বিমান তরফদার তাদের কারাগারে রাখার আবেদন করেন। পরে সেটি মঞ্জুর করে আদালত। ২০২৪ সালের ২৭ অক্টোবর সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ১৮ নভেম্বর রাজধানীর নিজ বাসা থেকে বাবুল চাখারীকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, ২০২৩…
উপাচার্যবিরোধী আন্দোলনে জড়ানো শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) কর্তৃপক্ষ। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. জুলফিকুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার পরিচালক আবু সা-দাত মো. মুনতাসিরবিল্লা বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন সভা করে শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার্থীরা রাত ৮টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন, সে সময়ের মধ্যেই আমরা সিদ্ধান্ত জানিয়েছি। এটাই শিক্ষার্থীদের মূল দাবি ছিল।’ যারা বহিষ্কৃত ছিলেন, তারা চলতি স্প্রিং সেমিস্টার থেকে ক্লাস চালিয়ে যেতে পারবেন। যাদের দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছিল, তারা ক্লাসে ফিরবেন ফল সেমিস্টার থেকে, যোগ করেন তিনি। এর আগে সকালে, বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে…
জুলাই আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় শাহিনুর বেগম নামে এক নারী হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। শনিবার বিকালে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো.জুয়েল রানার আদালত এই আদেশ দেয়। এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টর কাজী রমজানুল হক আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী মোর্শেদ আলম শাহিন, সপ্না খানম তার জামিন চেয়ে শুনানি করেন। শুনানিতে আইনজীবীরা বলেন, ‘হত্যা মামলায় কাউকে গ্রেফতার করতে হলে কিছু কারণ থাকতে হবে। আসামিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলায় জড়ানো হয়েছে ও গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আসামি…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে কার্যকর ও দৃশ্যমান সংস্কার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের কাছে ১০ দফা প্রস্তাব দিয়েছে জাতীয় সংস্কার জোট। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘জুলাই সনদ-সংস্কার, বিচার ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় এসব প্রস্তাব দেওয়া হয়। জাতীয় সংস্কার জোটের আহ্বায়ক মেজর আমিন আহমেদ আফসারী (অব.) প্রস্তাবগুলো ঘোষণা করেন। এই জোটে অন্তর্ভুক্ত রয়েছে ৪টি জোট ও ৩৫টি রাজনৈতিক দল। প্রস্তাবগুলো হল-১. সংস্কার নিশ্চিত করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকেই। বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে জুলাই-আগস্টের স্পিরিট ধারনকারী ব্যক্তিদের দ্বারা সরকার পূনরায় গঠন করতে হবে। ২. কালক্ষেপণ না করে ৫ আগস্ট বিজয়ের বর্ষপূর্তির আগেই সংস্কারের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে। ৩. অন্তর্বর্তী সরকার…

