Author: টাইমস রিপোর্ট

‘জুলাই অভ্যুত্থানের’ চেতনার কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস কসোভোর জনগণের স্বাধীনতা, শান্তি ও জাতীয় সার্বভৌমত্বের জন্য দৃঢ় প্রতিশ্রুতির প্রশংসা করেছেন। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নবনিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা। বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কসোভোর রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ আমাদের মূল্যবান অংশীদার।‘ মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত আরও বলেন, ‘বাংলাদেশের গ্রামীণ ট্রাস্ট কসোভোর স্বাধীনতা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ১৯৯০-এর দশকের শেষের দিকে সশস্ত্র সংঘাতের পর আমাদের জীবন পুনর্গঠনে গ্রামীণ কসোভো বড় ভূমিকা রেখেছে। সেই সময় বাংলাদেশি শান্তিরক্ষীরাও আমাদের পাশে ছিল।’ ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত গ্রামীণ কসোভো বর্তমানে দেশটির সর্ববৃহৎ মাইক্রোক্রেডিট প্রতিষ্ঠান, যা…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, কিছু কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হলেও এখনো দলটির আস্থায় আছে নির্বাচন কমিশনের (ইসি)। মঙ্গলবার রাতে ঢাকার মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এর আগে এদিন ইসি আনুষ্ঠানিকভাবে জামায়াতের পুরনো নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা পুনর্বিন্যাস করে এবং দলটির নিবন্ধন ফিরিয়ে দেয়। দীর্ঘ আইনি ও রাজনৈতিক প্রক্রিয়া শেষে এ সিদ্ধান্ত দলটির রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণের পথ উন্মুক্ত করে। জামায়াতের এই নেতা ইসির সিদ্ধান্তকে ‘বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি মাইলফলক’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘এই পদক্ষেপ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী ও গতিশীল করবে।’ তিনি আরও বলেন, ‘ইতিপূর্বে কিছু কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন থাকলেও…

Read More

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বিশেষ এই কর্মসূচির বিস্তারিত জানানো হয়। গত ১৯ জুন এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, জুলাই গণ-অভ্যুত্থানকে স্মরণ করতে আগামী ১ জুলাই থেকে বিশেষ কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হবে। কিন্তু মূল ইভেন্ট শুরু হবে ১৪ জুলাই থেকে। এটি চলবে ৫ আগস্ট পর্যন্ত। ঘোষিত কর্মসূচি ১ জুলাই: মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জাসহ অন্যান্য উপাসনালয়ে শহীদদের স্মরণে এদিন দোয়া ও প্রার্থনা। জুলাই ক্যালেন্ডার দেওয়া হবে। জুলাই হত্যাযজ্ঞের খুনিদের…

Read More

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে, শ্রমিক দলের উভয় পক্ষের আটজন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে সংঘর্ষের ঘটনাটি ঘটে। এরপরেই তারা নগরভবন এলাকা ছেড়েছেন বলে জানা গেছে। আহতরা হলেন-ডিএসসিসির শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্য মনির হোসেন, মহিদুল ইসলাম, জসিম, জুয়েল, কাইয়ুম, জনি, দিদার ও রাসেল। খবর ইউএনবির। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে টানা ৩৯ দিন নগর ভবনে তালা দিয়ে রেখেছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নেতা আরিফ চৌধুরী ও তার অনুসারীরা। এ ঘটনায় সমালোচনার…

Read More

আগামী জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, ‘নির্বাচন করতে যত ধরনের সাহায্য সহযোগিতা দরকার হয় সরকারের পক্ষ থেকে সেটা নির্বাচন কমিশনকে দেয়া হবে। নির্বাচন কমিশন জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দেবে-এটাই সবার প্রত্যাশা। আর একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাই সর্বাগ্রে।’ মঙ্গলবার উপদেষ্টা সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১০ম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি কেবল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। যারা নির্বাচনে অংশগ্রহণ করেন তাদের ওপরও কিন্তু…

Read More

চীন ও বাংলাদেশের হাজার বছরের সাংস্কৃতিক বন্ধন ও ঐতিহ্যভিত্তিক সম্পর্ক উদ্‌যাপন করতে ব্র্যাক ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ‘চীনা বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সপ্তাহ’। দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর মজুবত করতে ‘মিলেনিয়াম কালচারাল বন্ডস’ চীন-বাংলাদেশ সাংস্কৃতিক বিনিময় মাসের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের এক্সিবিশন গ্যালারিতে এই সাংস্কৃতিক ঐতিহ্য সপ্তাহ আয়োজিত হচ্ছে। সম্প্রতি এ আয়োজনের উদ্বোধন করা হয় এবং চলবে বৃহস্পতিবার পর্যন্ত। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর সৈয়দ ফারহাত আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. ওয়ারেস হোসেন, জাতীয় গ্রন্থাগারের পরিচালক আরিফুল হক ও চীনা দূতাবাসের সাংস্কৃতিক উপদেষ্টা লি শাওপেং। অনুষ্ঠানে…

Read More

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) কাছে নিরাপত্তা চেয়েছেন ‘মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমসিএবি) মহাসচিব গৌতম দে। জুলাই-আগস্ট আন্দোলনের পর থেকে ছিনতাই, ডাকাতিসহ হয়রানিমূলক কর্মকাণ্ডের শিকার হচ্ছে বৈধ মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো বলেও দাবি করেন তারা। মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি এমএস জামান এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ২০২৪ সালের ১৯ অক্টোবর ধানমন্ডির সাতমসজিদ সড়কে কেয়ারি প্লাজার বিদেশি মুদ্রা কেনাবেচার প্রতিষ্ঠান ডেল্টা ব্যুরো ডি চেঞ্জের ব্যবস্থাপক এ রাসেল আলীর কাছে থাকা প্রতিষ্ঠানের ৫০ লাখ টাকা দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায়। এছাড়া এ বছরের ২৮ মে মিরপুরে…

Read More

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েডং বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছেন। একইসঙ্গে তারা নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানান তিনি। মঙ্গলবার চীনে বিএনপি প্রতিনিধিদলের চলমান সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ সময় সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তিনি এই প্রত্যাশার কথা বলেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মির্জা ফখরুল বাংলাদেশের কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে চীনের অব্যাহত সহায়তা কামনা করেন। বাণিজ্য অসমতা দূর করতে পদক্ষেপ নেওয়াসহ আধুনিক প্রযুক্তি, কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়ে সহায়তার আহ্বানও…

Read More

ইরান ও ফিলিস্তিনের নিপীড়িত মানুষদের প্রতি সমর্থন জানাতে এক সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয়ভাবে একদিন ‘সংহতি দিবস’ পালনের জন্য অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে দলটির ঢাকা মহানগর শাখা আয়োজিত এক প্রতিবাদী সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘গাজাতে একবিংশ শতাব্দির সবচেয়ে বড় গণহত্যা চালিয়েছে ইসরায়েল। তাদের প্রধান মদদদাতা আমেরিকা। এদের মুখে গণতন্ত্রের বুলি, মানবাধিকারের বুলি-পুরোপুরি ভাওতাবাজি।’ অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘আমেরিকার প্রত্যক্ষ সমর্থনে ইরানে দুই সপ্তাহ ধরে হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। ফিলিস্তিনের গাজাতে তাদের হামলায় নারী-শিশুসহ ৬০ থেকে ৭০ লাখ নিরীহ…

Read More

কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। বার্তা সংস্থা এপি জানায়, ইরাক ও কাতারের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। কাতারের রাজধানী দোহার আকাশে ‘ক্ষেপণাস্ত্র ধরনের বস্তুর ঝলক‘ দেখা গেছে। সেই সঙ্গে শহরজুড়ে একাধিক বিকট বিস্ফোরণও শোনা গেছে বলে জানিয়েছে ইরান। আল-জাজিরা বলছে, তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়, এগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ নাকি ক্ষেপণাস্ত্র। এর আগে কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকতে সতর্কবার্তা দেয় দোহার মার্কিন দূতাবাস। এদিকে, কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সম্পৃক্ত। তাসনিম জানাচ্ছে, ‘বিশারাত ফাতেহ’ এবং ‘ইয়া আবা আবদুল্লাহ’ নামে এসব হামলা…

Read More