বিএনপি, জামায়াতে ইসলামীসহ চারটি দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাত নয়টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী; জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ; জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বৈঠকে অংশ নিয়েছেন। সোমবার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা…
Author: টাইমস রিপোর্ট
দিনভর সংঘর্ষের পর সড়ক ছেড়েছেন শিক্ষার্থীরা। পুলিশের কয়েক দফা লাঠিচার্জে এখন পর্যন্ত ৭৫ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের অনেকে ঢাকা মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত সচিবালয় এলাকায় আন্দোলকারী শিক্ষার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শেষে সড়ক ছেড়ে যান শিক্ষার্থীরা, স্বাভাবিক অবস্থায় ফিরেছে সচিবালয় এলাকা। আহতদের মধ্যে রয়েছেন-মো. হাসান, তানভীর, সাকিব, বেরাতুল, রিফাত, আবির মাহমুদ, তানভীর, রিফাত, বিজন, তামিম, ইমন, সিয়াম, মেহেদী, সাদমান, সামিরা, মারুফ, সাকিব, মাহিম, রোহান, হাসিব, সায়েম, জিদান, রায়হান, রোমান, প্রান্ত, মাহিদ অনতু, বিশাল, ইমরান, আহনাদ, মাহি নাঈম, সাফি, স্বাধীন, তাসিন, ইমরান, ধ্রুব, শান্ত, তামিম, তন্ময়, জিসান,…
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবার বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর উদ্ধার তৎপরতা নিয়ে ‘অনভিপ্রেত ঘটনা’ প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। মঙ্গলবার আইএসপিআর সংবাদ বিবৃতিতে এ ব্যাখ্যা দেয়। এতে বলা হয়, ‘মর্মান্তিক এই দুর্ঘটনায় শিশুসহ বেশ কয়েকজন নিরীহ নাগরিক হতাহত হন। দুর্ঘটনার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর নিকটবর্তী ক্যাম্প থেকে সদস্যরা দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন।’ ‘ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে আহতদের দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে তৎপরতা চালানো হয়’, বলা হয় বিবৃতিতে। বিবৃতিতে বলা হয়, ‘উদ্ধার কার্যক্রম চলাকালে দুর্ঘটনাস্থলে উৎসুক জনতার ব্যাপক ভিড় দেখা দেয়, যা ইভাকুয়েশন ও রেসকিউ কার্যক্রমকে…
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা দিচ্ছে ভারত। দেশটি বিশেষজ্ঞ চিকৎসক, নার্স ও দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষায়িত কিছু সরঞ্জাম ঢাকায় পাঠাবে বলে জানিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহম্মদ নজরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতে ভারত এ সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সোমবার বিমান দুর্ঘটনার পরই পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে ফোন করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি জানান, মাইলস্টোন ট্র্যাডেজিতে যে কোনো প্রয়োজনে ভারত সর্বতোভাবে সাহায্য করতে প্রস্তুত বাংলাদেশকে। এর আগে সোমবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী…
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে আটকা থাকার নয় ঘণ্টা পর পুলিশ পাহারায় বেরিয়ে গেছেন অবরুদ্ধ থাকা দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ করে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা বেড়ে যায়। একপর্যায়ে নিচে নেমে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা। সরেজমিনে দেখা যায়, তারা কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন। কলেজের প্রধান ফটক থেকে বের হয়ে তাদের গাড়িবহর দিয়াবাড়ির মেট্রোরেলের ডিপো দিয়ে পার হয়ে যায়। এর আগে পুলিশি প্রহরায় বের হতে চেষ্টা করলেও স্কুল ক্যাম্পাসে আটকা পড়েন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা…
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য অর্থসহায়তা চেয়ে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেওয়া হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। পরে পেজ থেকে পোস্টটি সরিয়ে ফেলা হয়। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্টটি সরিয়ে নেওয়া হয়। তবে কী কারণে পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে, তা জানানো হয়নি। জানা গেছে, এদিন দুপুর দুইটার কিছু পর প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্টটি করা হয়। পোস্টে লেখা ছিল: ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান, তারা উপরোক্ত…
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে। আর এই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৪৪ জন রোগী। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে। এ সময়ে বিভাগটিতে নতুন আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ১২৭ জন। বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্যানুসারে, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪৪ জন। নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন…
প্রখ্যাত লালন সংগীতশিল্পী ফারিদা পারভীন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। বিভিন্ন জটিল স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ফারিদা পারভীনকে শুরুর দিকে গুরুতর অবস্থায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়েছিল। তিনি কিডনি রোগ, রক্তে সংক্রমণ, নিউমোনিয়া এবং ডায়াবেটিসসহ একাধিক রোগে আক্রান্ত ছিলেন এবং মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী সোমবার রাতে জানান, ফারিদা পারভীন সংকটাপন্ন অবস্থা থেকে সেরে উঠেছেন এবং হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, কিডনি বিকল রোগীদের অবস্থা যে কোনো সময় আবারও খারাপ হতে পারে, এটি খুবই অনিশ্চিত। ৭০ বছর বয়সী এই শিল্পী ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোর…
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সোমবার বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। দুপুরে ১টা ৬ মিনিটে উড্ডয়নের ১২ মিনিট পরই বিমানটি দুর্ঘটনায় পড়ে। এতে সরকারি হিসাবে এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২০০ জন। এদের মধ্যে ৭৮ জন চিকিৎসাধীন রয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এর আগে এই মর্মান্তিক ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা কর বাংলাদেশ সরকার। শোকের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দেশের সব সিনেমা হল একদিনের জন্য বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। সোমবার রাতে সংগঠনটির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল এক লিখিত বিবৃতিতে…
জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক নাসির উদ্দিন বলেছেন, ৫০ ভাগের মতো রোগী প্রাইমারি ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। বাকি ২০-১৫ ভাগ দগ্ধের রোগীও যদি ক্রস ইনফেকশনের হয় যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে। ৫ ভাগের রোগীর জীবনও অনেক সময় আশঙ্কায় থাকে। সোমবার রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। নাসির উদ্দিন বলেন, ‘ভিআইপি ও রাজনীতিবিদ যারা আসছেন তারা রোগীদের কাছে যাচ্ছেন না, শুধুমাত্র হাসপাতালের সার্ভিস প্রোভাইডাররা যাচ্ছেন। লোকজন যত কম আসবেন ততই আমাদের জন্য, রোগীর জন্য ভাল হবে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই হাসপাতালের যে সক্ষমতা আছে। সে অনুযায়ী কোনো অভিভাবককে, কাউকেই চিকিৎসার জন্য কোনো কিছুই বাইরে থেকে এ…

