সিনেমা হল বন্ধ রাখার আহ্বান

সিনেমা হল বন্ধ রাখার আহ্বান
Advertisement
Advertisement

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সোমবার বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। দুপুরে ১টা ৬ মিনিটে উড্ডয়নের ১২ মিনিট পরই বিমানটি দুর্ঘটনায় পড়ে। এতে সরকারি হিসাবে এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২০০ জন। এদের মধ্যে ৭৮ জন চিকিৎসাধীন রয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

এর আগে এই মর্মান্তিক ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা কর বাংলাদেশ সরকার। শোকের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দেশের সব সিনেমা হল একদিনের জন্য বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

সোমবার রাতে সংগঠনটির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল এক লিখিত বিবৃতিতে বলেন, ‘উত্তরার দিয়াবাড়িতে বিমান বিধ্বস্ত হয়ে স্কুলশিক্ষার্থীদের মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রীয় শোক পালনের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করে ২২ জুলাই দেশের সকল সিনেমা হলের প্রদর্শনী বন্ধ রাখার জন্য মালিকদের প্রতি অনুরোধ জানাচ্ছি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad