২ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে ‘আবার হঠাৎ বৃষ্টি’

২ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে ‘আবার হঠাৎ বৃষ্টি’
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

১৯৯৮ সালের জনপ্রিয় রোমান্টিক সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন রূপ নিয়ে বড় পর্দায় আসছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। কামরুজ্জামান পরিচালিত সিনেমাটি আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান সারোয়ার ও রাদিফা নারমিন। পূজায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় পিছিয়ে দেওয়া হয় মুক্তির তারিখ। প্রায় তিন মাস আগে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। এরপর এটি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রও পেয়েছে।

১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘হঠাৎ বৃষ্টি’ পরিচালনা করেছিলেন বাসু চ্যাটার্জি। সিনেমাটিতে অভিনয় করেছিলেন ফেরদৌস ও প্রিয়াঙ্কা ত্রিবেদী। নতুন সিনেমাটি আগের ছবির আবহ থেকে অনুপ্রাণিত হলেও সমকালীন দর্শকের কথা মাথায় রেখে গল্প ও নির্মাণে পরিবর্তন আনা হয়েছে।

নতুন সিনেমায় ফেরদৌস অভিনীত চরিত্রে দেখা যাবে আরিয়ানকে। আর প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্রে অভিনয় করেছেন রাদিফা নারমিন।

আরও পড়ুন

আরিয়ান জানান, শুটিংয়ের আগে তিনি ‘হঠাৎ বৃষ্টি’ বেশ কয়েকবার দেখেছেন এবং ফেরদৌসের অভিনয় পর্যবেক্ষণ করেছেন। তবে তার অভিনয় হুবহু অনুকরণ না করে নিজের মতো করে চরিত্রটি তুলে ধরার চেষ্টা করেছেন।

‘আবার হঠাৎ বৃষ্টি’তে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরী।

আগামী ৩০ সেপ্টেম্বর বিকাল ৪টায় বিমানবন্দর এলাকার একটি সিনেপ্লেক্সে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। এতে পরিচালকসহ সিনেমাটির অভিনয়শিল্পী ও কলাকুশলীদের উপস্থিত থাকার কথা রয়েছে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad