Author: টাইমস রিপোর্ট

‘নতুন বাংলাদেশ দিবস’ উদযাপন করার সিদ্ধান্ত থেকে সরে এসছে অন্তর্বর্তী সরকার। রোববার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন: ‘উপদেষ্টা পরিষদ ১৬ জুলাই শহীদ দিবস এবং ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। ৮ আগস্টের জন্য কোনো বিশেষ উদযাপন হবে না।’ এর আগে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিনটিকে ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালনের ঘোষণা দেয় সরকার। এছাড়া রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ…

Read More

রাজস্ব আদায় কার্যক্রম অন্যায় ও অনৈতিকভাবে মারাত্মক ব্যাহত করে আন্দোলনের নামে চরম দুর্ভোগ তৈরি করেছে, যা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে জানিয়েছে অন্তবর্তী সরকার। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে, রাজস্ব সংস্কারের কাজকে বাধাগ্রস্ত করার জন্য কতিপয় কর্মকর্তা-কর্মচারীবৃন্দ নজিরবিহীনভাবে গত ২ মাস ধরে দেশের ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানি ও রাজস্ব আদায় কার্যক্রম অন্যায় ও অনৈতিকভাবে ব্যাহত করে মারাত্মকভাবে ব্যাহত করে আন্দোলনের নামে চরম দুর্ভোগ তৈরি করেছে যা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।’ বাংলাদেশের বাজেট ব্যবস্থাপনায় উন্নয়নমুখী কার্যক্রম পরিচালনার সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো দুর্বল রাজস্ব সংগ্রহ ব্যবস্থা। রাষ্ট্রের প্রয়োজনের তুলনায় আমাদের রাজস্ব সংগ্রহ অনেক কম। এর মূল কারণ…

Read More

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারেক রহমানের পক্ষে জন্মদিনের কেক ও ফুলের তোড়া পৌঁছে দেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার। প্রধান উপদেষ্টার সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম তা গ্রহণ করেন বলে বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মবার্ষিকী শনিবার। ১৯৪০ সালের এই দিনে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন মুহাম্মদ ইউনূস। দুলা মিঞা সওদাগর ও সুফিয়া খাতুন দম্পতির সন্তান বিশ্বব্যাপী ব্যাংকিং সিস্টেমে ক্ষুদ্রঋণের ‘অগ্রদূত’ হিসেবে পরিচিত। বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান…

Read More

যারা আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থার পক্ষে কথা বলছেন এবং স্থানীয় সরকার নির্বাচনকে অগ্রাধিকার দিচ্ছেন—আসন্ন জাতীয় নির্বাচন বিলম্বিত বা বাধাগ্রস্ত করার উদ্দেশ্য থাকতে পারে তাদের বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘যারা আনুপাতিক নির্বাচন ব্যবস্থার কথা বলছেন তাদের উদ্দেশ্য আছে। যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান তাদেরও উদ্দেশ্য আছে। হয় তারা চান নির্বাচন বিলম্বিত হোক, অথবা তারা চান না যে, বাংলাদেশে কোনো নির্বাচন হোক। এটি তাদের উদ্দেশ্য হতে পারে।’ শনিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণসভা এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ গবেষণা বিশ্লেষণ ও তথ্য নেটওয়ার্ক (ব্রেইন) আয়োজিত একটি সংরক্ষণাগার উন্মোচন অনুষ্ঠানের পর সাংবাদিকদের…

Read More

দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম। চার দিন আগে ভরিতে ১ হাজার ৬৬৮ টাকা দাম কমার পর এবার ভরিতে ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকা নির্ধারণ করেছে বাজুস। শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। রোববার থেকেই নতুন এ দাম কার্যকর হবে। এতে করে দুই দফায় সপ্তাহের ব্যবধানে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে কমলো ৪ হাজার ২৯২ টাকা। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের…

Read More

বাংলাদেশের কৃষিতে আধুনিক সেচপ্রযুক্তি আনার পথে আমলাতান্ত্রিক জটিলতা ও হয়রানি দূর করার দাবি জানিয়েছে শেরপা পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেড। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবু তাহের এ দাবি জানান। তিনি বলেন, ‘কৃষি যন্ত্রপাতি সম্পর্কে ধারণা নেই, এমন লোক দায়িত্বে থাকায় কাস্টমসে হয়রানির শিকার হতে হচ্ছে। কৃষি যন্ত্রপাতি আমদানির বিষয়টি সহজ করা উচিত।’ মো. আবু তাহের জানান, চট্টগ্রাম বন্দরে আমদানি করা সেন্টার পিভট ইরিগেশন (সিপিআই) যন্ত্রপাতি কাস্টমসে অযাচিত হয়রানির শিকার হচ্ছে। কাস্টমস কর্মকর্তারা যন্ত্রটি পূর্ণাঙ্গ ব্যবস্থা হিসেবে না দেখে বিভিন্ন যন্ত্রাংশ আলাদাভাবে শুল্ক আরোপ করতে চাইছেন। এতে প্রকল্প বাস্তবায়নে বিঘ্ন ঘটছে এবং আর্থিক ক্ষতির মুখে…

Read More

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচি থেকে দুই কিস্তির অর্থ ১৩৪ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। ২৬ জুন বাংলাদেশের হিসাবে এ অর্থ জমা হয়েছে। ফলে দেশের মোট বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ বৃহস্পতিবার দিন শেষে ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। সেদিন রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৫১ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম–৬ অনুযায়ী রিজার্ভ ২৫ দশমিক ৫১ বিলিয়ন ডলার। আর ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ দশমিক ৮০ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে। অন্তর্বর্তী সরকারের আমলে প্রবাসীরা বৈধ পথে আয় পাঠানো বাড়িয়েছেন। এই বাড়তি প্রবাসী আয় বৈদেশিক মুদ্রাবাজারে স্বস্তি ফিরিয়ে দিয়েছে।…

Read More

ঝরে পড়া শিক্ষার্থীদেরকে সামাজিক ও আর্থিকভাবে উন্নত জীবন ও দক্ষ জনশক্তিতে রূপান্তর করার উদ্দেশে এবার ১৬ জেলায় ‘স্কিলফো’ কর্মসূচি শুরু করেছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) ও বাংলাদেশ সরকার। ইউনিসেফ বলছে, ‘বিদ্যালয় বহির্ভূত কিশোর-কিশোরীদের জন্য দক্ষতাকেন্দ্রিক সাক্ষরতা (স্কিলফো)’ শিরোনামের এ পাইলট প্রকল্পের আওতায় প্রায় সাত হাজার কিশোর-কিশোরী উপকৃত হয়েছে।’ শনিবার রাজধানীর একটি হোটেলে স্কিল ফোকাসড লিটারেসি ফর আউট অব স্কুল অ্যাডোলেসসেন্ট প্রজেক্টের (স্কিলফো) পাইলট কার্যক্রম ও গবেষণার ভিডিও চিত্র প্রকাশ করে ইউনিসেফ। ইউনিসেফ বলছে, বর্তমানে প্রকল্পটি জাতীয় পর্যায়ে সম্প্রসারিত হচ্ছে। ফলে দেশের ১৬ জেলার এক লাখের বেশি কিশোর-কিশোরীর সামনে নতুন সুযোগ আসছে। এই পরীক্ষামূলক উদ্যোগের মধ্য দিয়ে এক লাখের বেশি বিদ্যালয়বহির্ভূত…

Read More

করোনায় দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে নতুন করে সাতজনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। শনিবার স্বাস্থ্য সেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ১৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৮৭ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মৃতদের একজন পুরুষ ও একজন নারী। তাদের একজনের বয়স ৩১ থেকে ৪০ বছর। অপরজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। তাদের একজন সিলেটে ও আরেকজন চট্টগ্রামে মারা গেছেন। মৃতদের একজন একটি সরকারি হাসপাতালে ও অপরজন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।…

Read More

রাজধানী যাত্রাবাড়ী থানার ধনিয়া কলেজের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইসরাত জাহান করবী (২৩) নামে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে মরদেহ ময়নতন্ত্রের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এস আই) মো. শাহ নেওয়াজ জানান, জানা গেছে শুক্রবার রাতে দশটার দিকে বন্ধু রাব্বির সঙ্গে মোটরসাইকেলে যোগে কোনাপাড়া থেকে ঢাকায় আসার পথে ধনিয়া কলেজের সামনে দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে ইসরাত ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি আরো জানান, ইসরাত জাহান করবী…

Read More