ফিটনেসবিহীন বাস রাস্তায় নামলে ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার

ফিটনেসবিহীন বাস রাস্তায় নামলে ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার
মো. সরওয়ার। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর বাস টার্মিনালগুলোতে ভাড়ার তালিকা টানিয়ে রাখা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার।

যাত্রীদের হয়রানি ঠেকাতে ফিটনেসবিহীন বাস রাস্তায় নামলে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি ।

শনিবার রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মো. সরওয়ার বলেন, ‘ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টার্মিনালসহ মহানগরীর বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ, ডিবি, সোয়াত ও ট্রাফিক সদস্য মোতায়েন থাকবে। যাত্রীদের সহায়তায় টার্মিনালে হেল্প ডেস্ক স্থাপন করা হবে।’

তিনি জানান, যানজট কমাতে ঈদের আগে ও পরে কয়েকদিন ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখা হবে। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বা টিকিট কালোবাজারি করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad