রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার এবং শুক্রবার ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ২ হাজার ২২৯টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্র জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ১৮টি বাস, চারটি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৪৯টি মোটরসাইকেলসহসহ মোট ১৬৮টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ছয়টি বাস, ২২টি ট্রাক, একটি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৭৭টি মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৯টি বাস, দুটি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি ও ১০৬টি মোটরসাইকেলসহ মোট ২২৫টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৩টি বাস, ৩৭টি ট্রাক, ২৩ টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৪৯টি মোটরসাইকেলসহ মোট ১৭৫ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে পাঁচটি বাস, ছয়টি ট্রাক, চারটি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৫১টি মোটরসাইকেলসহ মোট ১০৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১২টি বাস, নয়টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ১৫০টি মোটরসাইকেলসহ মোট ২৫৬ টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৩টি বাস, ১১টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৬৩টি সিএনজি ও ১১৬টি মোটরসাইকেলসহ মোট ৪১১টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ৮৯টি বাস, ১৫টি ট্রাক, ৪০টি কাভার্ডভ্যান, ৮৩টি সিএনজি ও ৩১৩টি মোটরসাইকেলসহ মোট ৭৫৯ টি মামলা হয়েছে।
এ ছাড়াও অভিযানের সময় মোট ৬২৭টি গাড়িকে ডাম্পিং ও ৩২৬টি গাড়িক্র রেকার করা হয়।
ঢাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপির ট্রাফিক সূত্র।


