নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সে গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতেছে বাংলাদেশ। সেমিফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডকে হারানোর পরই। বুধবার ব্যাংককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে মালয়েশিয়ার বিপক্ষে ৯০ রানের বিশাল ব্যবধানে জয়ের পর গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছেন ফাহিমা খাতুনরা। আগামী ২০ ফেব্রুয়ারি দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও লতা মন্ডলের ৪৮, শারমিন সুলতানার ৩০ রানের ইনিংসে ২০ ওভারে ৭ উইকেটে ১৫১ রানে থামে বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় নেমে ফাতেমা জাহানের জোড়া আঘাতে ৬ রানের মধ্যেই প্রথম তিন উইকেট পড়ে মালয়েশিয়ার। এরপরের তিন উইকেট পড়েছে ১৬ রানের ব্যবধানে। শরীফা-ইশমাদের বোলিংয়ে ৫০ পেরোনোর আগেই হয়েছে নবম উইকেটের পতন। শেষ পর্যন্ত অল আউট না হলেও নূর আরিয়ানার ২২ রানের ইনিংসে ৯ উইকেটে ৬১ রান তোলে থাইল্যান্ড। তিন উইকেট নেন ফাতেমা জাহান,
টপ অর্ডার ব্যর্থ হয়েছে এই ম্যাচেও। ইশমা-ঝিলিক-সুমাইয়াদের কেউই ইনিংস বড় করতে পারেননি। তিনে নেমে শারমিন খেলেছেন ২৫ বলে ৩০ রানের ইনিংস। তার সাথে ম্যাচসেরা হওয়া লতার ৪৮, অধিনায়ক ফাহিমার ২৯ ও শেষদিকে সাদিয়ার ১১ বলে ১৯ রানের ক্যামিওতে ১৫১ রান করে বাংলাদেশ।


