করোনায় একদিনে আরও দুইজনের মৃত্যু

করোনায় একদিনে আরও দুইজনের মৃত্যু
একজন নারীর করোনা শনাক্তকরণ পরীক্ষা চলছে। ছবি: বায়েজীদ আকতার/টাইমস
Advertisement
Advertisement

করোনায় দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে নতুন করে সাতজনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।

শনিবার স্বাস্থ্য সেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ১৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৮৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মৃতদের একজন পুরুষ ও একজন নারী। তাদের একজনের বয়স ৩১ থেকে ৪০ বছর। অপরজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। তাদের একজন সিলেটে ও আরেকজন চট্টগ্রামে মারা গেছেন।

মৃতদের একজন একটি সরকারি হাসপাতালে ও অপরজন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৫২ হাজার ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা গেছেন ২২ জন। আর দেশে ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad