নড়াইলে আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেপ্তার

নড়াইলে আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেপ্তার
ছবি: টাইমস
Advertisement
Advertisement

নড়াইলের কালিয়ায় বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আরোজ আলী শেখকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাত ৮টার দিকে উপজেলার জোকারচর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরোজ আলী শেখ ওই গ্রামের হেমায়েত শেখের ছেলে।

পুলিশ জানায়, দিনভর সাধারণ মানুষের সঙ্গে মিশে সন্দেহভাজনের গতিবিধি নজরদারিতে রাখেন সদস্যরা। পরে ওসি মো. ইদ্রিস আলীর নেতৃত্বে পরিকল্পিত অভিযানে আরোজ আলীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্যমতে, আরোজ আলীর বিরুদ্ধে কালিয়া থানায় পাঁচটি, নড়াইল সদর থানায় দুটি, খুলনার দিঘলিয়া থানায় একটি এবং গোপালগঞ্জ সদর থানায় একটি মামলাসহ ডাকাতি, সন্ত্রাস, অস্ত্র ও চুরির অভিযোগে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন নজরদারির পর গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলী বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আন্তঃজেলা ডাকাত চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযান অব্যাহত রয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad