জবিতে একই স্থানে তিন সমাবেশ, প্রশাসনের নিষেধাজ্ঞা

জবিতে একই স্থানে তিন সমাবেশ, প্রশাসনের নিষেধাজ্ঞা
Advertisement
Advertisement

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) একই স্থান ও একই সময়ে তিনটি ছাত্রসংগঠনের সমাবেশের ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে প্রশাসন।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ নাসির উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একই স্থানে ও একই সময়ে তিনটি সংগঠন সমাবেশের ঘোষণা দিয়েছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হলো।

বিশ্ববিদ্যালয়ের সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনকেও এ বিষয়ে অবহিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুন

এর আগে ৪ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, শিবিরসহ কয়েকটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জকসুর নেতাসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। ঘটনার পর ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুধবার ও বৃহস্পতিবার ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিল প্রশাসন। এরই ধারাবাহিকতায় এবার ক্যাম্পাসের অভ্যন্তরে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি সাময়িকভাবে নিষিদ্ধ করা হলো।

জানা যায়, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে শিক্ষার্থীদের জন্য অ্যাম্বুলেন্স উপহার কর্মসূচির ঘোষণা দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নেতারা।

পরবর্তীতে একই স্থানে দুপুর সাড়ে ১২টায় শিবিরের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা এবং মবতন্ত্রের অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের কর্মসূচির ঘোষণা দেয় ছাত্রদল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad