লালমনিরহাটে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

লালমনিরহাটে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ
বিএসএফের গুলিতে নিহতের মরদেহ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি সবুজ ইসলামের (৩০) মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। বৃহস্পতিবার রাতে বিজিবির পতাকা বৈঠকে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দেওয়ার বিষয়ে সম্মতি জানায় বিএসএফ।

এদিন রাতেই পাটগ্রাম উপজেলার নাজিরগোমানী সীমান্ত পিলার ৮৬৮/৩ এস এলাকা দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপস্থিতিতে মরদেহটি পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিহত সবুজ ইসলাম পাটগ্রাম উপজেলার পঁচাভান্ডার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। মরদেহ হস্তান্তরের সময় স্থানীয় বিওপি ক্যাম্পের বিজিবি সদস্য, পাটগ্রাম থানা পুলিশসহ নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।

এর আগে, বৃহস্পতিবার ভোরে কয়েকজন বাংলাদেশি নাগরিক ভারতীয় গরু আনার জন্য শমশেরনগর সীমান্তের ৮৬৪/পাঁচ নং মূল সীমানা পিলারের কাছাকাছি শূন্যরেখায় প্রবেশ করে। এ সময় সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা ভারতীয় চেনাকাটা ক্যাম্পের বিএসএফ দল তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

এতে গুলিবিদ্ধ হয়ে সবুজ ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে এলেও সবুজ ইসলামের মরদেহ নিয়ে যায় বিএসএফ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad