নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আগামী জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

তিনি বলেন, ‘নির্বাচন করতে যত ধরনের সাহায্য সহযোগিতা দরকার হয় সরকারের পক্ষ থেকে সেটা নির্বাচন কমিশনকে দেয়া হবে। নির্বাচন কমিশন জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দেবে-এটাই সবার প্রত্যাশা। আর একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাই সর্বাগ্রে।’

মঙ্গলবার উপদেষ্টা সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১০ম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি কেবল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। যারা নির্বাচনে অংশগ্রহণ করেন তাদের ওপরও কিন্তু নির্ভর করে। সবার সম্মিলিত সহযোগিতা ও প্রচেষ্টায় আমরা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব বলে আশা করছি।’

জাতীয় নির্বাচন নিয়ে আর কী আলোচনা হয়েছে-এ সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে ভালো রাখা যায়-এটা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, এ সভায় মোটামুটি সব বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল রাখার নিশ্চয়তা দিয়েছেন তারা। এ ব্যাপারে তারা সজাগ ও প্রস্তুত রয়েছেন। উপদেষ্টা আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পরের সভাগুলোতে এ সংক্রান্ত একটি এজেন্ডা থাকবে বলেও জানান।

উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ নিষ্ক্রিয় হয়ে গেছে। সোমবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। সবাই যেমন আশা করেছিল তারা তেমন জমায়েত হতে পারেনি। আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে।

সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে হেনস্তার ঘটনায় দুঃখ প্রকাশ করে উপদেষ্টা বলেন, মব ভায়োলেন্স আগের চেয়ে অনেক কমে আসছে।

সভায় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad