জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের বৈঠক

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের বৈঠক
জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত রুডিগার লোৎসের বিশেষ আমন্ত্রণে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধিদল।

সোমবার সকালে ঢাকায় জার্মান দূতাবাসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সাক্ষাতে জার্মান-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, ইসলামী আন্দোলনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং বাণিজ্য ও পারস্পরিক সম্পর্ক উন্নয়ন বিষয়ে উভয় পক্ষ আলোচনা করেন।

ইসলামী আন্দোলনের প্রতিনিধিদল জার্মানিতে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের সাফল্যের প্রশংসা করে। জবাবে রাষ্ট্রদূত রুডিগার লোৎস বলেন, ‘বাংলাদেশের জনগণ যে ধরনের নির্বাচনী ব্যবস্থা পছন্দ করবে, জার্মানি সেই ব্যবস্থার প্রতি শ্রদ্ধা ও সহযোগিতা অব্যাহত রাখবে।’

এ প্রসঙ্গে প্রতিনিধিদল বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য বিপুল সংখ্যক শিক্ষার্থীকে সুযোগ দেওয়ার জন্য জার্মান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

আরও পড়ুন

রাষ্ট্রদূত জানান, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিস পরিদর্শনে আগ্রহী। তবে সময়ের অভাবে তা এখনো সম্ভব হয়নি।

শিগগিরই ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিস পরিদর্শন করবেন বলেও জানান তিনি। পাশাপাশি প্রতিনিধিদলকে চরমোনাই মাহফিলে যোগদানের জন্য আমন্ত্রণও জানানো হয়।

এ সময় কয়েক বছর আগে জার্মানির একজন সংসদ সদস্য চরমোনাই মাহফিলে অংশ নিয়েছিলেন বলে রাষ্ট্রদূতকে অবহিত করে প্রতিনিধিদল।

সৌজন্য সাক্ষাতে ইসলামী আন্দোলনের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ, ইসলামী যুব আন্দোলনের আন্তর্জাতিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ সাজল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সচিব মোহাম্মদ রাজন সিকদার।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad