‘সালমান শাহ হত্যা’র বিচার চেয়ে ভক্তদের মানববন্ধন

‘সালমান শাহ হত্যা’র বিচার চেয়ে ভক্তদের মানববন্ধন
সালমান শাহ্‌ হত্যার বিচারের দাবিতে আদালত প্রাঙ্গনে ভক্তরা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুকে এখনো মেনে নিতে পারেনি তার লাখো ভক্ত। পুলিশি তদন্তে এ মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও তারা তা মানতে নারাজ। তারা গেল ২৯ বছর ধরে তাদের প্রিয় নায়কের ‘হত্যা’র বিচার চেয়ে আসছে। একইভাবে তারা সোমবার (২০ অক্টোবর) মানবন্ধন করেছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গনে।

মানবন্ধন আয়োজকদের অন্যতম মাসুদ রানা নকীব বলেন, সালমান শাহকে নানা সময়ে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। তার উপর শারীরিকভাবে আক্রমণ করা হয়েছিল। সে আত্মহত্যার করার মতো মানুষ না। আমরা বিশ্বাস করি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তরা এ মানববন্ধনে অংশ নেন।

এদিকে সোমবার চিত্রনায়ক সালমান শাহ’র অপমৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় দেন। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ হাবিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

সালমান শাহ্‌ হত্যার বিচারের দাবিতে আদালত প্রাঙ্গনে ভক্তরা। ছবি: সংগৃহীত

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় প্রথমে অপমৃত্যুর মামলা করেন সালমান শাহর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী।

আরও পড়ুন

পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই অভিযোগটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করা হয়। এ বিষয়ে তদন্ত করতে পুলিশের গোয়েন্দা শাখা সিআইডিকে নির্দেশ দেন আদালত। তদন্ত শেষে ১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি। প্রতিবেদনে এ ঘটনাকে আত্মহত্যা বলা হয়।

পরে ওই বছরের ২৫ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে চূড়ান্ত প্রতিবেদন গৃহীত হয়। তবে প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে রিভিশন মামলা করেন কমরউদ্দিন আহমদ চৌধুরী। পরে ২০০৩ সালের ১৯ মে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠান আদালত। দীর্ঘ ১১ বছর পর ২০১৪ সালের ৩ আগস্ট আদালতে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিল করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক। ওই প্রতিবেদনেও সালমান শাহর মৃত্যুকে অপমৃত্যু বলা হয়।

কমরউদ্দিন আহমদ চৌধুরীর মৃত্যুর পর ছেলে হত্যা মামলার বাদী হিসেবে অন্তর্ভুক্ত হন মা নীলা চৌধুরী। ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি তিনি ঢাকা মহানগর হাকিম আদালতে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজির আবেদন করেন। সর্বশেষ মামলাটি পিবিআই তদন্ত করে। ২০২১ সালের ৩১ অক্টোবর আদালত ওই প্রতিবেদন গ্রহণ করে মামলাটি নিষ্পত্তি করেন। ২০২২ সালের ১২ জুন এই আদেশের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে রিভিশন মামলা দায়ের করে বাদীপক্ষ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad