দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু
ছবি: জান্নাতুল ফেরদাউস/ টাইমস
Advertisement
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সিলেট বিভাগের সিলেট ও হবিগঞ্জ জেলায় ১ জন করে মোট ২ জন এবং ময়মনসিংহ জেলায় ১ জনের মৃত্যু নথিভুক্ত করা হয়েছে। একই সময়ে সারাদেশে ১,০১৭ জন নতুন সন্দেহজনক হাম রোগী এবং ২০১ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।

শুক্রবারের স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সেবা বিভাগের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুসারে, গত ১৬ মার্চ ২০২৬ থেকে ৭ আগস্ট ২০২৬ পর্যন্ত সারাদেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১,৩৪,৬৫৫ জনে। এছাড়া এ পর্যন্ত নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১৬,৯৪১ জন। এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭৭০ জন এবং নিশ্চিত হাম রোগে ৯৬ জনের মৃত্যু তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে—৩৮৪ জন। চট্টগ্রাম বিভাগে ২৪৩ জন, বরিশাল বিভাগে ১২৫ জন, সিলেট বিভাগে ৯৬ জন, ময়মনসিংহ বিভাগে ৬২ জন, খুলনা বিভাগে ৫৬ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন এবং রংপুর বিভাগে ১৭ জন নতুন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, একই ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৯৪৩ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৯৩৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। ১৬ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১,১৬,৮২২ জন আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং ১,১২,৫২৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

রোগের প্রকোপ থাকলেও জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে। ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জনের লক্ষ্যমাত্রার বিপরীতে এ পর্যন্ত ১ কোটি ৯১ লাখ ৩৪ হাজার ২৭৩ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে, যা মূল লক্ষ্যমাত্রার ১০৬ শতাংশ।

সিটি কর্পোরেশন অঞ্চলগুলোতে টিকাদানের সার্বিক কাভারেজ হয়েছে ১০৭ শতাংশ। সর্বোচ্চ গাজীপুর সিটি কর্পোরেশনে ১১৪ শতাংশ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১১২ শতাংশ কাভারেজ অর্জিত হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad