পিরোজপুরের কঁচা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পিরোজপুরের কঁচা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ছবি: টাইমস
Advertisement
Advertisement

পিরোজপুরের কঁচা নদীর হুলারহাট বন্দর এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকাল ৯টার দিকে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পিরোজপুর সদর থানায় খবর দেন। পরে পিরোজপুর সদর থানা পুলিশ ও কাউখালী নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। লাশের বুকে আঘাত এবং মাথায় আঘাত রয়েছে বলে অনুমান করা হচ্ছে।

পিরোজপুর সদর থানার এসআই মোল্লা রমিজ জাহান বলেন, ‘সকালে আমরা খবর পাই একটি লাশ হুলারহাট লঞ্চ টার্মিনালের কাছে ভাসছে। স্থানীয়দের সংবাদ পেয়ে আমরা ঘটনা স্থলে আসি। আমরা সুরতহাল করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।এখন পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি ।

লাশের ছবি দিয়ে বেতার বার্তা পাঠানো হবে। কোন জায়গায় নিখোঁজ থাকলে তাদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad