চট্টগ্রামে নওফেলের বাসভবনে আগুন

চট্টগ্রামে নওফেলের বাসভবনে আগুন
ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রাম নগরের চশমা হিল এলাকায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পারিবারিক বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে একদল দুর্বৃত্ত ভাঙচুর চালিয়ে বাসভবনে আগুন ধরিয়ে দেয়।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে কয়েকজন দুর্বৃত্ত বাসভবনে আগুন ধরানোর চেষ্টা করে। একপর্যায়ে আগুন পাইপলাইনে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার রাত ২টার দিকে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

আরও পড়ুন

নওফেলের ভাই অভিযোগ করেন, বাসভবন লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছিল। তবে এ অভিযোগ নিয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

বাসভবনটি প্রয়াত চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর পারিবারিক বাড়ি। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাকর্মী ছাড়া সেখানে পরিবারের কেউ নিয়মিত বসবাস করেন না।

ঘটনার পেছনে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট থাকতে পারে বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গত ৫ আগস্ট ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক অনলাইন সংবাদ সম্মেলনে অংশ নেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। একই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। এর পরদিন মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর আগে জুলাই গণ-অভ্যুত্থানের পর ওই বাড়িতে একাধিকবার হামলা হয়। দীর্ঘদিন ধরে বাড়িটি খালি রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad