বগুড়ায় প্রাইভেট কারের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

বগুড়ায় প্রাইভেট কারের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় এরুলিয়া বিমানবন্দর এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বগুড়ায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের নাতি আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৪টায় এরুলিয়া বিমানবন্দর এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়ার আটাপাড়া এলাকার জুয়েলারি ব্যবসায়ী বাবুল হাসান (৫০) এবং তার স্ত্রী জেসমিন বিবি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, মিষ্টির প্যাকেট নিয়ে মোটরসাইকেলে করে স্ত্রী ও নাতিকে সঙ্গে নিয়ে নওগাঁর দিকে যাচ্ছিলেন বাবুল।

পথিমধ্যে একই অভিমুখে যাওয়া একটি দ্রুতগামী প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাবুল মারা যান।

আরও পড়ুন

পরে গুরুতর আহত অবস্থায় স্ত্রী জেসমিন ও নাতিকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জেসমিনকে মৃত ঘোষণা করেন। আহত নাতি বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।

এদিন সকালে এরুলিয়া এলাকাতেই অন্য একটি সড়ক দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় সাতজন নিহত হন।

এ ছাড়া, একই দিন সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad