আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী পুতুল

আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী পুতুল
কুষ্টিয়ার মিরপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী পুতুল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

শুক্রবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পুতুল বলেন, ‘বিগত সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের ওপর যে নজিরবিহীন নির্যাতন ও নিপীড়ন চালানো হয়েছে, তা কোনোভাবেই ভুলে যাওয়ার সুযোগ নেই। অপশাসনের শিকার আমাদের নেতাকর্মীদের ত্যাগের কথা স্মরণ রাখতে হবে। আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই।’

তিনি বলেন, ‘আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি। আপনারা দেখেছেন, গত পরশুদিন ভারত থেকে পতিত সরকার সংবাদ সম্মেলন করার চেষ্টা করেছে। কিন্তু আমরা দৃঢ় অবস্থানে আছি। কোনো ষড়যন্ত্রই সফল হবে না।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে জনগণের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।’ দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সোহরাব উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাগীব রউফ চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারসহ অন্য নেতারা।

উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad