চট্টগ্রামে আরও কয়েক দিন বৃষ্টির আভাস

চট্টগ্রামে আরও কয়েক দিন বৃষ্টির আভাস
Advertisement
Advertisement

চট্টগ্রামে আগামী কয়েক দিন মৌসুমি আবহাওয়া বজায় থাকতে পারে। আকাশ বেশির ভাগ সময় মেঘলা থাকবে। এর সঙ্গে দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত ভারী বর্ষণের আশঙ্কা নেই।

শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানা গেছে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন চট্টগ্রামে তাপমাত্রার বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমের অনুভূতি অব্যাহত থাকতে পারে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা ইসমাঈল ভূঁইয়া বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েক দিন চট্টগ্রাম অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে এই মুহূর্তে ভারী বর্ষণ বা বড় ধরনের কোনো আবহাওয়া সংক্রান্ত সতর্কতার পূর্বাভাস নেই। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নিয়মিত পূর্বাভাস পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিকে উত্তর বঙ্গোপসাগর ও চট্টগ্রাম উপকূলেও আপাতত বড় ধরনের বৈরী আবহাওয়ার পূর্বাভাস নেই। সমুদ্র স্বাভাবিক থেকে মাঝারি অবস্থায় থাকতে পারে। তবে মৌসুমি বৃষ্টির কারণে কোথাও কোথাও দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে গভীর সমুদ্রে থাকা মাছ ধরার নৌযান ও ট্রলারগুলোকে সর্বশেষ আবহাওয়া বুলেটিন অনুসরণ করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad