প্রকাশ পেয়েছে নতুন গান ‘বলোনা তুমি কোথায়?’। দ্বৈত রোমান্টিক এই গানে কণ্ঠ দিয়েছেন পিয়াল হাসান, সঙ্গে নোশিন তাবাসসুম স্মরণ। গানের কথা ও সুর করেছেন গীতিকার ও সুরকার কামরুন্নাহার শিপু। সংগীত পরিচালনায় সাব্বির জামান।
পূবাইলের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে মিউজিক ভিডিওটি। লতা আচারিয়া ও শান সায়েকের যৌথ নির্মাণে ভিডিওটিতে ফুটে উঠেছে প্রেমের সূক্ষ্ম আবেগ, বিচ্ছেদের বেদনাময় ছায়া এবং ভালোবাসার অনন্ত আকুলতা। ভিডিওতে পিয়াল হাসান-নোশিন তাবাসসুম স্মরণের সাথে অভিনয় করেছেন শিপন মিত্র ও জারিন রহমান। গানটির সিনেমাটোগ্রাফিতে ছিলেন আল আমিন।
গানটি নিয়ে পিয়াল হাসান বলেন, ‘এই গানটির আগে আমার একটি গান প্রকাশ হয়েছে; ভ্যালেন্টাইনস ডেসহ আরও ২টি গান প্রকাশের অপেক্ষায় রয়েছে।’
স্মরণ বলেন, ‘পিয়াল ভাইয়ের সাথে আগেও গান করেছি। তিনি গান নিয়ে খুবই খুতখুতে মানুষ। তাই যত্ন নিয়ে দুজনে গানটি করেছি। আশা করছি, আধুনিক মেলোডি ও গভীর কথামালার এই গানটি শ্রোতাদের হৃদয়ে স্থায়ী হবে।’
পিয়াল হাসানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে যাচ্ছে ‘বলো না তুমি কোথায়’।


