প্রাথমিকে মেধা যাচাই পরীক্ষা ১ মাস স্থগিত

প্রাথমিকে মেধা যাচাই পরীক্ষা ১ মাস স্থগিত
Advertisement
Advertisement

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ‘মেধা যাচাই পরীক্ষা’ একমাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। আগামী ২১, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

একটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নিয়াজ মোর্শেদ।

নিয়াজ মোর্শেদ বুধবার আদালতের এই আদেশের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, মেধা যাচাই পরীক্ষা সম্পর্কে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত ১১ নভেম্বর স্মারকের কার্যক্রম স্থগিত করে আদালত।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওই স্মারকে শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার সময়সূচি জানানো হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে কেরানীগঞ্জ পাবলিক ল্যাবরেটরি স্কুলের পরিচালক মো. ফারুক হোসেন ও দুইজন অভিভাবক ১০ ডিসেম্বর রিট করেন।

আদেশের বিষয়ে নিয়াজ মোর্শেদ বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছে আদালত। ফলে পরীক্ষা হচ্ছে না। শুধু সরকারি প্রাথমিকের শিক্ষার্থীদের ওই মেধা যাচাই পরীক্ষার আয়োজন করেছে, যা হাইকোর্টের গত ৩ নভেম্বর দেওয়া রায়ের লঙ্ঘন।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad