চুয়াডাঙ্গায় অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা শহরে আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। বুধবার দুপুরে শহরের প্রেসক্লাবের পেছনের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, ‘হত্যা না পানিতে ডুবে মৃত্যু তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।’ তিনি জানান, এখন পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad