হাদির শরীরের সর্বশেষ অবস্থা জানাল ইনকিলাব মঞ্চ

হাদির শরীরের সর্বশেষ অবস্থা জানাল ইনকিলাব মঞ্চ
ঢামেক থেকে এভারকেয়ারে নেওয়া হয় ওসমান হাদিকে। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার অপেক্ষায় রয়েছেন চিকিৎসকরা। অপারেশনের জন্যে শরীরকে প্রস্তুত করার ক্ষেত্রে প্রাথমিকভাবে আগে সম্পূর্ণ শরীরকে স্থিতিশীল করতে হবে।

বুধবার ইনকিলাব মঞ্চের এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানানো হয়।

পোস্টে আরও বলা হয়, হাদির ব্রেন সক্রিয় করতে অপারেশনের প্রয়োজন। বর্তমানে চিকিৎসকদের মূল লক্ষ্য শরীর ও ব্রেনের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা। তবে তার ব্রেন ছাড়া অন্যান্য সব অঙ্গ সক্রিয় রয়েছে।

হাদির চিকিৎসা ইংল্যান্ড বা সিঙ্গাপুর যেকোনো স্থানে হতে পারে বলেও পোস্টে জানানো হয়।

আরও পড়ুন

এছাড়াও ওই পোস্টের মাধ্যমে হাদির জন্য বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে তার পরিবার।

গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানী ঢাকার বিজয়নগরের বক্স-কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি অটোরিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়।

এতে হাদির মাথায় গুলি লাগে। দ্রুত তাকে উদ্ধার করে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে সোমবার দুপুরে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালানোর সঙ্গে জড়িত সন্দেহে দু’জনকে শনাক্ত করে। এর মধ্যে একজন হলেন প্রধান সন্দেহভাজন শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান অপরজন বাইক চালক আলমগীর হোসেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad