ঢাকার লালবাগে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ঢাকার লালবাগে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
ইসলামবাগে একটি ভবনে আগুন। ছবি: শামীম-উস-সালেহীন/টাইমস
Advertisement
Advertisement

ঢাকার লালবাগের চেয়ারম্যান ঘাট এলাকায় একটি ভবনে আগুনের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেল অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজাহান শিকদার এ তথ্য জানিয়েছেন।

এর আগে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেল স্টেশন অফিসার তালহা বিন জসিম টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘আমরা দুপুর ১টা ৩০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আগুনটি একটি বাসাবাড়িতে লেগেছে বলে জানতে পারি। ফায়ার সার্ভিস কাজ করছে। এখন পর্যন্ত আমরা কোনো হতাহতের তথ্য পাইনি।’

তবে ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, স্থানীয় লোকজন এটি একটি প্লাস্টিক কারখানা বলে জানিয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে লালবাগের ২টি, হাজারীবাগের ২টি, পলাশীর ২টি ও সিদ্দিকবাজার থেকে আরও ৩টি ইউনিট কাজ করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad