বিশ্ববিদ্যালয় ডিগ্রি শুধু চাকরি পাওয়ার জন্য নয়: শিক্ষা উপদেষ্টা

বিশ্ববিদ্যালয় ডিগ্রি শুধু চাকরি পাওয়ার জন্য নয়: শিক্ষা উপদেষ্টা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১২তম সমাবর্তনে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন শিক্ষা উপদেষ্টা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বিশ্ববিদ্যালয় ডিগ্রি শুধু চাকরি পাওয়ার জন্য নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। তিনি বলেন, ‘শিক্ষার প্রকৃত মূল্য কেবল পেশাগত সাফল্যেই নয়, সমাজে অবদানের মধ্য দিয়েও পরিমাপ করা হবে।’

বুধবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১২তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সমাজের প্রতি অবদান রাখতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘জাতি এমন মানুষদের চায়, যারা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানোর পাশাপাশি প্রতিষ্ঠানের শক্তি বাড়াবে এবং সততার সঙ্গে নেতৃত্ব দেবে।’

‘আপনি শুধু পেশাদার না, আপনি এখন দায়িত্বশীল নাগরিক। আপনি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। জ্ঞান একটি শক্তি এবং সেই শক্তি সততার সঙ্গে ব্যবহার করা উচিত’, যোগ করেন শিক্ষা উপদেষ্টা।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শুধুমাত্র ক্যারিয়ার গড়ার জন্য নয় বরং একটি ন্যায়সঙ্গত এবং মানবিক সমাজ গড়ার জন্য ব্যবহার করার পরামর্শ দেন সি আর আবরার।

শিক্ষিত নাগরিকরা যদি তাদের ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ থাকে, তবে সমাজ অন্যায় এবং স্বৈরাচারের শিকার হতে পারে আশঙ্কা জানিয়ে তিনি বলেন, ‘আপনার সাফল্য শুধুমাত্র আর্থিক লাভ বা পেশাগত অবস্থান দ্বারা পরিমাপ করা উচিত নয়, বরং আপনাদের অবদান দ্বারা তা পরিমাপ করা প্রয়োজন।’

এ সময় সমাবর্তনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad