পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন

পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
Advertisement
Advertisement

পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ—রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পুনর্গঠন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব পুনর্গঠন করা হয়।

পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দীপন তালুকদার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে ম্রাসা থোয়াই মারমা এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মিজ মাম্যাচিংকে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রতিটি জেলা পরিষদে চেয়ারম্যানের পাশাপাশি ১৪ জন করে সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে।

বান্দরবান জেলা পরিষদে পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন নতুন পরিষদ সদস্যরা হচ্ছেন- চনুমং, মং ক্যনু মারমা, লুসাই মং, মাওসেতুং তংচংঙ্গ্যা, দনওয়াই ম্রো, আগষ্টিন ত্রিপুরা, অংজাই উইচাক, রিয়াল দাও বম, আবদুল মাবুদ, মশিউর রহমান, মোহাম্মদ জসিম উদ্দিন, ক্যউ প্রু খিয়াং, উম্যাসিং মারমা এবং মিজ কাজী নিরুতাজ বেগম।

আরও পড়ুন

খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য হয়েছেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক মিন্টু, মোশারফ হোসেন, শান্তিপ্রিয় চাকমা, দেবরানী চাকমা, ক্ষেত্র মোহন রোয়াজা, কুহেলী দেওয়ান, তাছলিমা সিরাজ সিমা, ক্যরী মগ, মংসাপ্রু চৌধুরী, রুমেল মারমা, নারায়ন ত্রিপুরা, খনি রঞ্জন ত্রিপুরা, রিপল চাকমা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন পরিষদ সংশ্লিষ্ট আইন ও বিধান অনুযায়ী স্ব-স্ব জেলা পরিষদের দায়িত্ব পালন করবেন।

২০২৪ সালের ৭ নভেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত আগের পরিষদ বাতিল করা হয়েছে। পাশাপাশি জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad