কানাডার আলবার্টায় বিএনপির বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কানাডার আলবার্টায় বিএনপির বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ক্যালগেরিতে আলবার্টা বিএনপির আলোচনা সভা ও নৈশ ভোজের আয়োজন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কানাডার ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে বিএনপি আলবার্টা শাখা। এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

এছাড়াও ভিডিও কনফারেন্সে আলোচনায় যুক্ত হন কানাডা বিএনপি পশ্চিমের সভাপতি খন্দকার আব্দুল আহাদ ও সাধারণ সম্পাদক মো. মুজিবর রহমান। আলবার্টা শাখা বিএনপি’র আহবায়ক সরকার মোহাম্মদ শাহীন অনুষ্ঠানে সভাপতিত্বে আলোচনাসভা সঞ্চালনা করেন মেহেদী হাসান রনি।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বর জনগণ সাম্রাজ্যবাদের ষড়যন্ত্র নস্যাৎ করেছিল। সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্থান ছিল দেশের জন্য এক ঐতিহাসিক টার্নিং পয়েন্ট। জুলাই অভ্যুত্থানের পর গণতন্ত্র ধ্বংসের জন্য এখন নানা অপচেষ্টা ও ষড়যন্ত্র চলছে। বক্তারা ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে গড়ে তোলার আহবান জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাইফুল আলম মিশন, আনোয়ারুল করিম হিরু ও মোহাম্মদ রিপন রশিদ। এছাড়া ওবায়দুর রহমান, আনিসুল কবির, মোহাম্মদ নাইম, সাইফুল ইসলাম, সায়েদুল হকসহ আরো অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনাসভা শেষে নৈশভোজ আয়োজ করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad