চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
Advertisement
Advertisement

চট্টগ্রাম সিটি কলেজে শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।

মঙ্গলবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হল চত্বর থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সালাম-বরকত হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আইন ও বিচার বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী সৈয়দা অনন্যা ফারিয়া বলেন, দেশে সুস্থ ও গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার প্রয়োজনীয় সময়েও সহিংসতার পুনরাবৃত্তি ঘটছে। তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী এখনও সহিংস রাজনীতির ধারা থেকে বেরিয়ে আসতে পারেনি, যা ক্যাম্পাসসহ দেশকে অস্থিতিশীল করে তুলছে।

তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড থেকে সরে এসে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হচ্ছে, অন্যথায় সাধারণ শিক্ষার্থীরা এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাবে।

জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তারা ক্যাম্পাসে সহনশীল ও শিক্ষার্থীকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। তবে এই ধৈর্যকে দুর্বলতা হিসেবে দেখার সুযোগ নেই। তিনি চট্টগ্রাম সিটি কলেজে সংঘটিত হামলাকে নিন্দনীয় বলে উল্লেখ করেন।

তিনি সতর্ক করে বলেন, সহিংস রাজনীতি পরিহার না করলে সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্ত করে জাবি ছাত্রদল কঠোর আন্দোলন গড়ে তুলবে এবং ক্যাম্পাস অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad