পাখির বাসা দেখতে বিদ্যুতের খুঁটিতে উঠে গুরুতর আহত শিশু

পাখির বাসা দেখতে বিদ্যুতের খুঁটিতে উঠে গুরুতর আহত শিশু
Advertisement
Advertisement

চাঁদপুরে পাখির বাসা দেখতে হাই ভোল্টেজের বিদ্যুতের খুটিতে উঠে বিদ্যুতায়িত হয়ে জারিফ (১৩) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। এতে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

মঙ্গলবার সকালে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি এলাকায় বেপারী বাড়ির পাশে এই ঘটনা ঘটে। জারিফ স্থানীয় মান্দারী সিনিয়র মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

শাহমাহমুদপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কুদ্দুছ রোকন এতথ্য নিশ্চিত করেছেন।

শিশুটির বাবা শিপন বেপারী বলেন, ঘটনার সময় তিনি নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। তার ছেলে পাখির বাসা দেখতে বিদ্যুতের খুঁটিতে উঠে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক এলাকার লোকজন তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে রেফার করে। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন আছে।

শিশুর মা মুক্তা বেগম জানান, চিকিৎসা দেওয়ার পর ছেলেকে আইসিইউতে রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত নয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad