বাংলা চলচ্চিত্রপ্রেমীদের জন্য স্টার সিনেপ্লেক্স আয়োজন করেছে বিশেষ চলচ্চিত্র উৎসব ‘সামার বাংলা হিট ফেস্ট’। এতে ‘বরবাদ’, ‘তাণ্ডব’, ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’ দেখানো হবে। ১৯ জুন থেকে ২৫ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী সিনেপ্লেক্সের সব শাখায় প্রদর্শিত হবে চলচ্চিত্রগুলো। অগ্রিম টিকিট পাওয়া যাবে স্টার সিনেপ্লেক্সের কাউন্টার এবং অফিসিয়াল ওয়েবসাইটে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’-এ আছেন শাকিব খান ও ইধিকা পাল। অন্যদিকে রায়হান রাফি পরিচালিত ‘তাণ্ডব’-এ আছেন শাকিব খান, জয়া আহসান, আফরান নিশো, সাবিলা নূর ও সিয়াম আহমেদ। তানিম নূর পরিচালিত ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’ও দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। ‘উৎসব’-এ অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, আফসানা মিমি, তারিক আনাম…
Author: টাইমস রিপোর্ট
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবার হাজির হচ্ছেন এক নতুন পরিচয়ে। ফুটবল মাঠে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি এবার তিনি পা রাখলেন অভিনয়ের জগতে। আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ ‘ব্রাজেন্টিনা’, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জামাল। সোমবার (১৫ জুন) রাজধানীর কলাবাগানের একটি মাঠে শুরু হয়েছে সিরিজটির শুটিং। সিরিজটি পরিচালনা করছেন তারিক মুহাম্মাদ। ‘ব্রাজেন্টিনা’-তে জামালের বিপরীতে অভিনয় করছেন তাসনুভা তিশা ও লামিমা লাম। এছাড়া বিভিন্ন চরিত্রে রয়েছেন শরাফ আহমেদ জীবন, সহিদ উন নবী এবং ইশতিয়াক আহমেদ। বিজ্ঞাপনচিত্রে কাজ করার অভিজ্ঞতা থাকলেও এটি জামাল ভূঁইয়ার প্রথম অভিনয়। নতুন এই অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, শুরুতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।…
‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পর থেকেই এটি নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক কৌতুহল তৈরি হয়েছে। এবার ছবিটির প্রেক্ষাপট, জনরা এবং নির্মাণ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন পরিচালক নিজেই। অংশু জানান, তার নতুন এই সিনেমার নাম ‘লিম্বো’, যা হতে যাচ্ছে একটি স্পেস ড্রামা এবং কসমিক রোমান্সের গল্প। এ ধরনের প্রেক্ষাপট বাংলাদেশের চলচ্চিত্রে এর আগে কখনো দেখা যায়নি। তার দাবি, ভিজ্যুয়াল এফেক্টস এবং গল্পের গভীরতা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সম্পূর্ণ প্রথম বা অনন্য এক অভিজ্ঞতা হতে চলেছে। সিনেমাটি আন্তর্জাতিক মানের করে…
দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে কলকাতায় একটি অপ্রীতিকর ঘটনার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। তবে বিষয়টিকে অতিরঞ্জিত না করার আহ্বান জানিয়ে অভিনেতা বলেছেন, সংবাদ হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। মঙ্গলবার (১৬ জুন) প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝরের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিষয়টি সামনে আসে। ওই পোস্টে দাবি করা হয়, সোমবার রাতে কলকাতার নিউমার্কেট এলাকার একটি হোটেলের সামনে স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁইকে সঙ্গে নিয়ে যাওয়ার সময় মোশাররফ করিমের উদ্দেশে কয়েকজন ব্যক্তি কটূক্তি করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলেও পোস্টে উল্লেখ করা হয়। পোস্টটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়। বিভিন্ন মাধ্যমে…
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এ বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘সোলজার’। ছবিটির বাকি অংশের দৃশ্যধারণ শেষ করতে চলতি মাসেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাচ্ছেন নির্মাতা সাকিব ফাহাদ ও তার টিম। গত বছর প্রকাশিত প্রচারচিত্রে ছবিটির গল্পের আভাস দেওয়া হয়েছিল। দুর্নীতি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে এক সাধারণ মানুষের সংগ্রামের কাহিনি নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে শাকিব খানকে দেখা যাবে ভিন্ন এক রূপে। চলচ্চিত্রটিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী। আরও রয়েছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদসহ অনেকে। ছবিটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। দেশপ্রেম, দুর্নীতি ও সিন্ডিকেটবিরোধী গল্পে নির্মিত ‘সোলজার’-এর…
দেশে মুক্তির পর দর্শকদের প্রশংসা কুড়ানো চলচ্চিত্র ‘বনলতা সেন’ এবার অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায়। কবি জীবনানন্দ দাশের জীবন, সাহিত্যসাধনা এবং তার কালজয়ী কবিতা ‘বনলতা সেন’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি ইতোমধ্যে দর্শক ও সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। নির্মাণশৈলী, চিত্রায়ণ, সংলাপ ও অভিনয়ের জন্য আলোচিত এই চলচ্চিত্রটি আগামী ২৬ জুন অস্ট্রেলিয়ার পাঁচটি শহরে মুক্তি পাবে। পরিবেশনা প্রতিষ্ঠান পথ প্রডাকশনের উদ্যোগে সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ ও অ্যাডিলেডে একযোগে প্রদর্শিত হবে ছবিটি। দেশে মুক্তির এক মাসের মাথায় প্রবাসী দর্শকদের জন্য এ সুখবর জানান চলচ্চিত্রটির নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। তিনি বলেন, দেশে ‘বনলতা সেন’ যেভাবে দর্শকদের ভালোবাসা পেয়েছে, তা পুরো দলকে উৎসাহিত করেছে। অস্ট্রেলিয়ায়…
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ’ পালনে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। রোববার (১৪ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এ তথ্য জানান। মন্ত্রী বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে কাজী নজরুল ইসলামের অসামান্য অবদান দীর্ঘদিন ধরে যথাযথভাবে তুলে ধরা হয়নি। তার সাহিত্য, সংগীত ও জীবনদর্শনকে নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে দিতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় পর্যায়ে আয়োজিত তিন দিনব্যাপী জন্মবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান এ বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে সময়কে ‘নজরুল…
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিআইএফএফ)-এর সাত সদস্যের একটি প্রতিনিধিদল বর্তমানে চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ২৮তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (এসআইএফএফ) অংশগ্রহণ করছে। ১২ থেকে ২১ জুন পর্যন্ত চলমান এই উৎসবে তারা উৎসব আয়োজক কমিটির বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন। পাশাপাশি তারা ১৬ থেকে ২০ জুন অনুষ্ঠিতব্য ‘বেল্ট অ্যান্ড রোড ফিল্ম উইক’-এও অংশ নিচ্ছেন। প্রতিনিধিদলের সদস্যরা হলেন—উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল, রেইনবো ফিল্ম সোসাইটির মহাসচিব ও ডিআইএফএফের নির্বাহী কমিটির সদস্য বৈশাখী সোমাদ্দার, জান্নাতুল ফেরদৌস শান্তা, সৌরভ আহাম্মদ, নাগমা খানম, সিফাত আহমেদ এবং রাফিউল ইসলাম। এই অংশগ্রহণ প্রক্রিয়ায় অব্যাহত ও গুরুত্বপূর্ণ সহযোগিতার জন্য ঢাকাস্থ চীনের দূতাবাসের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ডিআইএফএফ।…
ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী দিনে আনন্দের বদলে গভীর শোকের অনুভূতিতে আছেন বাংলাদেশের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ। প্রয়াত কন্যা, অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন তিনি। শুক্রবার নিজের ফেসবুক পোস্টে কায়সার হামিদ লেখেন, ‘কারিনা, এই বিশ্বকাপে আমি সত্যিই তোমাকে ভীষণ মিস করবো।’ তিনি জানান, মেয়ের সঙ্গে বসে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলা দেখার অসংখ্য স্মৃতি আজও তাকে তাড়িয়ে বেড়ায়। পোস্টে তিনি আরও লেখেন, ‘কারিনা মামনি, তোমার সাথে আর খেলা দেখা হবে না। একসাথে ফুটবল, ক্রিকেটসহ নানা খেলা দেখার স্মৃতিগুলো মনে পড়লে বুকটা হাহাকার করে ওঠে। খেলা দেখার সময় প্রতিটি মুহূর্ত তোমাকে মিস করবো।’…
ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘রকস্টার’-এর গান ঘিরে জমে উঠল এক বিশেষ আয়োজন। একই মঞ্চে হাজির হয়ে দর্শকদের চমকে দেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। দুজনের একসঙ্গে গান পরিবেশনের মুহূর্তটি দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ‘রকস্টার’-এর সফলতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিনেমাটির একের পর এক গান পরিবেশন করছিলেন সানি। একপর্যায়ে নিজের লেখা, সুর করা ও গাওয়া গান ‘আমি’ পরিবেশনের সময় তিনি মঞ্চে আমন্ত্রণ জানান শাকিব খানকে। দর্শকদের করতালির মধ্যেই মঞ্চে উঠে সানির সঙ্গে কণ্ঠ মেলান এই অভিনেতা। এ প্রসঙ্গে সানি বলেন, শাকিব খান আন্তরিকভাবেই গানটি গাওয়ার চেষ্টা করেছেন এবং গানের…

