বাংলা পপ সংগীতের কিংবদন্তি ফেরদৌস ওয়াহিদ এবং প্রবাসী কণ্ঠশিল্পী সাঈদা শম্পার নতুন দ্বৈত গান ‘ মন বোঝে না’ প্রকাশিত হয়েছে।
গানটির কথা লিখেছেন গোলাম মোর্শেদ এবং সুর ও সংগীতায়োজন করেছেন শহীদ মাহমুদ। প্রকাশের পর থেকেই গানটি শ্রোতাদের মধ্যে আলোচনা তৈরি করেছে।
গানটি নিয়ে ফেরদৌস ওয়াহিদ বলেন, এটি একটি মানসম্মত কাজ হয়েছে। তার ভাষ্যে, গীতিকার গোলাম মোর্শেদের লেখা সবসময়ই তাকে আকর্ষণ করে, আর সহশিল্পী শম্পার পরিবেশনাও ছিল স্বতঃস্ফূর্ত ও সাবলীল। তাঁর মতে, গানটি শ্রোতাদের মনে ছুঁয়ে যাওয়ার মতো একটি রোমান্টিক সৃষ্টি।
সাঈদা শম্পা বলেন, কিংবদন্তি ফেরদৌস ওয়াহিদের সঙ্গে কাজ করা তার জন্য বিশেষ অভিজ্ঞতা। দ্বৈত কণ্ঠে গানটি গাওয়ার সময় তিনি পুরো প্রক্রিয়াটিকে আন্তরিক ও স্বাচ্ছন্দ্যময় বলে বর্ণনা করেন। তাঁর মতে, গানটি তৈরির সময়ের অনুভূতিই শ্রোতারা গানটি শুনেও পাবেন।
গীতিকার গোলাম মোর্শেদ জানান, ফেরদৌস ওয়াহিদের গায়কী এবং শম্পার আবেগপূর্ণ উপস্থাপনা গানটিকে পূর্ণতা দিয়েছে। তাঁর বিশ্বাস, এই গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে।
গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রুমকি রুসা ও মাশরুর হোসাইন। ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে খুশী ও রাহাতকে।
গানটি প্রকাশিত হয়েছে গান জানালার ইউটিউব চ্যানেলে।


