বাংলা পপ সংগীতের কিংবদন্তি ফেরদৌস ওয়াহিদ এবং প্রবাসী কণ্ঠশিল্পী সাঈদা শম্পার নতুন দ্বৈত গান ‘ মন বোঝে না’ প্রকাশিত হয়েছে। গানটির কথা লিখেছেন গোলাম মোর্শেদ এবং সুর ও সংগীতায়োজন করেছেন শহীদ মাহমুদ। প্রকাশের পর থেকেই গানটি শ্রোতাদের মধ্যে আলোচনা তৈরি করেছে। গানটি নিয়ে ফেরদৌস ওয়াহিদ বলেন, এটি একটি মানসম্মত কাজ হয়েছে। তার ভাষ্যে, গীতিকার গোলাম মোর্শেদের লেখা সবসময়ই তাকে আকর্ষণ করে, আর সহশিল্পী শম্পার পরিবেশনাও ছিল স্বতঃস্ফূর্ত ও সাবলীল। তাঁর মতে, গানটি শ্রোতাদের মনে ছুঁয়ে যাওয়ার মতো একটি রোমান্টিক সৃষ্টি। সাঈদা শম্পা বলেন, কিংবদন্তি ফেরদৌস ওয়াহিদের সঙ্গে কাজ করা তার জন্য বিশেষ অভিজ্ঞতা। দ্বৈত কণ্ঠে গানটি গাওয়ার সময় তিনি পুরো…
Author: টাইমস রিপোর্ট
কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুরের অভিনয় ক্যারিয়ারের ৫০ বছর পূর্ণ হতে যাচ্ছে। আগামী বছরই ক্যারিয়ারের ৫০ বছর পূর্ণ করবেন তিনি। মঞ্চ, রেডিও, টেলিভিশন, বড় পর্দা সব মাধ্যমেই অভিনয়ের আলো ছড়িয়েছেন ডলি জহুর। আজীবন সম্মাননা ছাড়াও পেয়েছেন অভিনেত্রী হিসেবে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০২৪ সালে রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকেও ভূষিত হয়েছিলেন তিনি। এ প্রসঙ্গে ডলি জহুর বলেন, আমার যতটুকু পাবার ছিল, তার থেকেও বেশি পেয়েছি। আমার থেকেও অনেক যোগ্য আছে। আমি হয়তো সৌভাগ্যবান। সবার ভালোবাসা পেয়েছি। সম্প্রতি ডলি জহুর এসেছেন পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে। শনিবার (২০ জুন) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে…
পাথরকে শিল্পের ভাষায় নারীর জীবন, অনুভব ও রূপান্তরের প্রতীক করে তুলেছেন শিল্পী অনিন্দিতা অনি। রাজধানীর হাজারীবাগের দাগী আর্ট গ্যারাজে শুক্রবার (১৯ জুন) থেকে শুরু হয়েছে তার প্রথম একক শিল্পপ্রদর্শনী ‘শি ইন স্টোন’। প্রদর্শনীতে স্থান পেয়েছে ৩০টি শিল্পকর্ম। প্রাকৃতিক পাথরের ওপর অ্যাক্রিলিক রঙে নির্মিত এসব কাজে উঠে এসেছে নারীর শৈশব, কৈশোর, স্বপ্ন, প্রেম, মাতৃত্ব, সংগ্রাম, নীরবতা ও আত্ম-অন্বেষণের নানা অধ্যায়।২৩ জুন পর্যন্ত চলবে প্রদর্শনীটি। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী ও সাংস্কৃতিক সংগঠক সোনিয়া বিনতা হাসান। অনিন্দিতা অনি বিভিন্ন নদী থেকে সংগ্রহ করা প্রাকৃতিক পাথরকে তিনি শুধু আঁকার পৃষ্ঠ হিসেবে ব্যবহার…
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার এবং সুষ্ঠু, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলা থেকে আসা সালমান শাহ ভক্তরা এতে অংশ নেন। কর্মসূচির আয়োজন করে ‘সকল জেলার সালমান শাহ ভক্তবৃন্দ’। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ সময় পার হলেও জনপ্রিয় এই নায়ক সালমান শাহের মৃত্যুর প্রকৃত রহস্য এখনো উদঘাটিত হয়নি এবং ন্যায়বিচার নিশ্চিত হয়নি। তারা অবিলম্বে মামলার সব আসামিকে গ্রেফতার করে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের দাবি জানান। বক্তাদের মতে, সালমান শাহ ছিলেন ঢালিউডের এক উজ্জ্বল নক্ষত্র,…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের নাটমণ্ডল মিলনায়নে গত শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আবৃত্তিকার বিপ্লব আদিত্য’র তৃতীয় একক আবৃত্তি সন্ধ্যা ‘শিয়রে বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়েছে। ‘তারুণ্যের স্বর’ আয়োজিত এই অনুষ্ঠানে দেশবরেণ্য কবি নির্মলেন্দু গুণের নির্বাচিত কবিতা, কথন ও সংগীতের সমন্বয়ে মোট ১৯টি পরিবেশনা উপস্থাপন করা হয়। উল্লেখ্য, বিপ্লব আদিত্য’র প্রথম একক আবৃত্তি সন্ধ্যা ‘তারুণ্য’ অনুষ্ঠিত হয় ২০২৪ এর ৯ মার্চ ২০২৪ এবং দ্বিতীয় একক আবৃত্তি সন্ধ্যা “প্রেম ও দ্রোহ” অনুষ্ঠিত হয় গত বছরীর ১৯ এপ্রিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য আবৃত্তিকার ও প্রশিক্ষক পারভেজ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা এবং “তারুণ্যের স্বর”-এর…
দেশের অভিনয় অঙ্গনের অন্যতম উজ্জ্বল নাম তারিক আনাম খান। মঞ্চ, টেলিভিশন নাটক ও চলচ্চিত্র—সব মাধ্যমেই দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে নিজের অভিনয়শৈলীর স্বাক্ষর রেখে চলেছেন তিনি। তার অভিনয় একাধিক প্রজন্মের দর্শকের কাছে যেমন অনুপ্রেরণার, তেমনি অভিনয়শিল্পীদের জন্যও শিক্ষণীয়। এবার এই কিংবদন্তি অভিনেতার কাছ থেকে সরাসরি অভিনয় শেখার সুযোগ করে দিচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চরকি কার্নিভাল’, যেখানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে তারিক আনাম খানের একটি মাস্টারক্লাস। বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে চরকি জানিয়েছে, মাস্টারক্লাসে অংশগ্রহণের জন্য আগ্রহীদের ২২ জুনের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। সীমিত পরিসরের এই আয়োজনে অংশ নিতে পারবেন মাত্র ২৫ থেকে ৩০…
ঈদে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন-থ্রিলার চলচ্চিত্র ‘মাসুদ রানা’ এবার দেশের আরও বেশি সিনেমা হলে মুক্তি পেয়েছে। কত নাসির পরিচালিত ছবিটি শুক্রবার থেকে দেশের ৩২টি সিনেমা হলে একযোগে চলছে। বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’কে কেন্দ্র করে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। নাম ভূমিকায় অভিনয় করেছেন রাসেল রানা। মুক্তির পর গত দুই সপ্তাহ ধরে ছবিটি দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হয়েছে। নির্মাতা সৈকত নাসির জানিয়েছেন, এবার রাজধানী ঢাকার ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ও শ্যামলী সিনেমাসসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছে। ঢাকার বাইরে যশোরের মণিহার, পাবনার রূপকথা, ময়মনসিংহের ছায়াবাণী, বগুড়ার মম ইন, বরিশালের অরিরুচি এবং খুলনার সংগীতসহ একাধিক জনপ্রিয়…
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান সম্প্রতি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য জানান এবং সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে সড়কে সতর্ক থাকার আহ্বান জানান। জোভানের ভাষ্য অনুযায়ী, কয়েকদিন আগে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল চালানোর সময় তিনি দুর্ঘটনার মুখোমুখি হন। তবে সৌভাগ্যবশত বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ঘটনার কথা জানিয়ে অভিনেতা লিখেছেন, ‘কিছুদিন আগে কক্সবাজার মেরিন ড্রাইভে আমি বাইক দুর্ঘটনার শিকার হই। আল্লাহর অশেষ রহমতে বড় কোনো ক্ষতি হয়নি। তবে এই ঘটনা আমাকে জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে।’ দুর্ঘটনার অভিজ্ঞতা থেকে তিনি বলেন, সড়কে চলার সময় অনেকেই মনে করেন একটু বেশি…
মুক্তি পেয়েছে হইচই অরিজিনাল সিরিজ ‘হেডলাইন’-এর অফিসিয়াল ট্রেইলার। সালেহ সোবহান অনীম পরিচালিত আট পর্বের এই সিরিজটি ২৫ জুন থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে স্ট্রিম হবে। ট্রেইলারে উঠে এসেছে সাংবাদিকতার জগৎ, সত্য অনুসন্ধানের সংগ্রাম, ব্যক্তিগত সংকট এবং এক গোপন সত্য উন্মোচনের রহস্যঘেরা গল্প। পোস্টার ও টিজার প্রকাশের পর থেকেই সিরিজটি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। গল্পে দেখা যাবে তরুণ সাংবাদিক সামিউল একটি বড় মানি লন্ডারিং চক্রের তথ্য উদঘাটন করলেও তার প্রতিবেদন রহস্যজনকভাবে গায়েব হয়ে যায়। এরপর সে বুঝতে পারে সত্য প্রকাশের মূল্য অনেক বড়। একদিকে দুর্নীতিগ্রস্ত ডিবি কর্মকর্তাদের তাড়া, অন্যদিকে আত্মগোপনে থাকা অনুসন্ধানী সাংবাদিক জহিরকে নিয়ে শুরু হয় বিপজ্জনক লড়াই।…
আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে পুরস্কৃত ‘মাস্তুল’ আগামী ১৭ জুলাই মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। এর এক মাস আগেই প্রকাশিত হলো সিনেমাটির প্রথম অফিসিয়াল পোস্টার। মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত সিনেমাটির পোস্টারটি ডিজাইন করেছেন ধ্রুব এষ। পোস্টার প্রকাশ উপলক্ষে নির্মাতা জানান, গত বছর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে সিনেমাটির প্রদর্শন পর্ব শেষ হওয়ার পরই এ বছরের শুরুতে মুক্তির পরিকল্পনা ছিল। এমনকি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকেও গত বছরেই প্রদর্শনের অনুমতি নেওয়া হয়। ‘মাস্তুল’ সিনেমাটি ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে ‘স্পেশাল মেনশন’ পুরস্কার অর্জন করে। এরপর রাশিয়ার ১৮তম চেবোক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি অর্জন করে ‘বেস্ট আর্টিস্টিক কন্ট্রিবিউশন’ পুরস্কার। পাশাপাশি স্পেনের ২৬তম ইমাজিন ইন্ডিয়া…

