Author: টাইমস রিপোর্ট

বাংলা ভাষার শুদ্ধ চর্চা, ভাষাজ্ঞান ও ভাষাপ্রেম ছড়িয়ে দিতে আবারও শুরু হলো দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশনভিত্তিক প্রতিযোগিতা ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’। শনিবার (২৭ জুন) রাজধানীর চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতাটির সপ্তম আসরের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। একই দিন থেকে নিবন্ধন কার্যক্রমও শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত। অনুষ্ঠানের শুরুতে গত ছয় আসরের উল্লেখযোগ্য মুহূর্ত নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌসুমী মৌ। এতে সভাপতিত্ব করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ভাষাবিদ ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মনসুর মুসা। উপস্থিত ছিলেন ইস্পাহানি গোষ্ঠীর পরিচালক জাহিদা ইস্পাহানি ও…

Read More

ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত চলচ্চিত্র ‘রইদ’ দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ানোর পর এবার সেটির প্রশংসায় মুখ খুললেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা দীপংকর দীপন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি ‘রইদ’কে কেন্দ্র করে চলচ্চিত্র নির্মাণের তিনটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন, যা তার মতে শুধু একটি সিনেমার নয়, পুরো চলচ্চিত্র শিল্পের জন্যই শিক্ষণীয়। পোস্টের শুরুতেই দীপন জানান, তিনি সাধারণত দেশের কোনো চলচ্চিত্র নিয়ে প্রকাশ্যে মূল্যায়ন করেন না। সহকর্মীদের প্রতি পেশাগত সৌজন্যের কারণেই এ বিষয়ে সংযত থাকেন। তবে ‘রইদ’ তাঁকে সেই অবস্থান থেকে বেরিয়ে আসতে বাধ্য করেছে। প্রথমেই তিনি নির্মাতা মেজবাউর রহমান সুমনের কাজের প্রশংসা করেন। তার ভাষ্য, অনেক নির্মাতা চলচ্চিত্রের বাইরের নানা বিষয়…

Read More

চলচ্চিত্র পাড়ায় একটা কথা প্রচলিত আছে–পর্দায় সিনেমা হিট হোক আর না হোক, এফডিসির নির্বাচন সবসময়ই সুপারহিট! আগামী ৩ জুলাই অনুষ্ঠেয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে এবার যেন বিতর্কের খই ফুটছে। হুন্ডি কেলেঙ্কারির ফাঁস হওয়া অডিও, ‘মুজিব কোট’ বিতর্ক, আর জুলাই অভ্যুত্থানে ছাত্র-আন্দোলনের বিরোধিতা–সব মিলিয়ে নির্বাচনী মাঠ এখন রীতিমতো তপ্ত কড়াই! ‘কোটা ভাই’ জয় চৌধুরীর হুন্ডি-কাণ্ড এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে দাঁড়িয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী, যিনি ঢালিউডের চেয়েও বেশি পরিচিত বহুল আলোচিত-বিতর্কিত নায়ক জায়েদ খানের ‘ছোট ভাই’ হিসেবে। জায়েদ খান নিজে এখন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় ফেরারি, কিন্তু তাতে কী? ছোট ভাই জয় তো মাঠেই আছেন। নির্বাচনের ঠিক আগমুহূর্তে…

Read More

জনপ্রিয় নাট্যাভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর জীবনে ২৭ জুন বরাবরই বিশেষ একটি দিন। কারণ এই দিনেই তার জন্মদিন, আর একই দিনে জন্মদিন উদযাপন করে তার একমাত্র ছেলে জায়ান ফারুক আয়াশও। ফলে প্রতি বছর দিনটি বাবা-ছেলের জন্য হয়ে ওঠে দ্বিগুণ আনন্দের উপলক্ষ। ১৯৮৫ সালের ২৭ জুন জন্ম নেওয়া অপূর্ব ৪১ বছর পূর্ণ করে এবার ৪২ বছরে পদার্পণ করলেন। জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত, সহশিল্পী, নির্মাতা ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। অনেকেই তার সঙ্গে তোলা পুরোনো ছবি ও স্মৃতিচারণ করে শুভকামনা জানিয়েছেন। শোবিজে অপূর্বর পথচলা শুরু হয় ২০০২ সালে ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় ‘মি. বাংলাদেশ’ নির্বাচিত হওয়ার মাধ্যমে। এরপর নির্মাতা অমিতাভ…

Read More

ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তির পর থেকেই দর্শকদের প্রশংসা পাচ্ছে বিদ্যা সিনহা মিম অভিনীত অরিজিনাল চলচ্চিত্র ‘লাইফলাইন’। গত ২১ জুন মুক্তি পাওয়া ছবিটি গল্প, অভিনয় এবং মানবিক বার্তার জন্য দর্শক-সমালোচকদের ইতিবাচক আলোচনায় রয়েছে। সম্প্রতি রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে চলচ্চিত্রটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ছবির শিল্পী-কলাকুশলী, সাংবাদিক, নির্মাতা ও বিভিন্ন অঙ্গনের অতিথিরা। প্রদর্শনী শুরুর আগে চলচ্চিত্রটির সম্পাদক ময়ূখ বারীর বাবার মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জানানো হয়। প্রদর্শনী শেষে দর্শকদের প্রতিক্রিয়া গ্রহণের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বিদ্যা সিনহা মিম। ছবিটি নিয়ে কথা বলতে গিয়ে তিনি কান্না ধরে রাখতে পারেননি। ‘লাইফলাইন’-এ বাবা ও মেয়ের চরিত্রে অভিনয়…

Read More

জয়া আহসান মানেই দর্শকদের জন্য নতুন কোনো চরিত্র, নতুন গল্প আর ভিন্ন এক আবেগের অভিজ্ঞতা। বাংলাদেশ ও কলকাতার পাশাপাশি বলিউডেও নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। শুক্রবার (২৬ জুন) প্রকাশ পেয়েছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘আজও অর্ধাঙ্গিনী’-এর ট্রেলার। এটি ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ ছবির দ্বিতীয় কিস্তি। ট্রেলারটি সামাজিক মাধ্যমে শেয়ার করে জয়া আহসান জীবনের জটিলতা ও সম্পর্কের পরিবর্তিত সমীকরণ নিয়ে একটি আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, “জীবন কোনোদিনই সরল ছিল না, হবেও না। তবু সমীকরণ বদলে বদলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে চায় মানুষ।” সম্পর্কের নানা স্তর নিয়ে তিনি আরও বলেন, “এই অনন্ত খোঁজের খেলায়…

Read More

মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ ও ‘রইদ’ এবার একসঙ্গে বড় পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। শুক্রবার (২৬ জুন) থেকে দেশের স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় সিনেমা দুটি প্রদর্শিত হবে। মাত্র দুটি চলচ্চিত্র নির্মাণ করেই দেশ-বিদেশের দর্শক ও সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেছেন মেজবাউর রহমান সুমন। তার নির্মিত দুই সিনেমার একযোগে প্রদর্শনের খবর ইতোমধ্যে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। একই নির্মাতার দুটি ভিন্ন স্বাদের চলচ্চিত্র একসঙ্গে প্রেক্ষাগৃহে প্রদর্শনের ঘটনা দেশের চলচ্চিত্রাঙ্গনে খুব একটা দেখা যায় না। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘হাওয়া’ বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে নতুন এক জাগরণ সৃষ্টি করেছিল। করোনা-পরবর্তী সময়ে যখন দেশের সিনেমা হলগুলো দর্শক সংকটে ভুগছিল, তখন এই সিনেমা দর্শকদের আবারও…

Read More

গেল দশ বছর আরাফাত মহসীন নিধি জিঙ্গেলের সুর বুনেছেন, গান প্রডিউস করেছেন, ‘দামাল’, ‘সুড়ঙ্গ’, ‘দাগি’র মতো সিনেমার সংগীত পরিচালনা করেছেন। রাবা খানের সাথে ঘর বেঁধেছেন ভালোবাসার গানের সূত্র ধরে। কিন্তু একটা কাজ করা হয়নি — নিজের ব্যান্ড ‘আরাফাত মহসীন নিধি’ নিয়ে মঞ্চে উঠে দর্শকের চোখের দিকে তাকিয়ে গান গাওয়া। সবশেষ ২০১৬ সালে বিইউপি-তে মঞ্চে শো করেছিল ‘আরাফাত মহসিন লাইভ’ ব্যান্ড। বিরতির পর এবার নতুন দল নিয়ে ফিরছেন তিনি। বর্তমান লাইনআপে আছেন রিমন (কি-বোর্ড), দেবাশীষ (গিটার), নীপু (বেজ), খালিদ (ড্রামস) এবং আরাফাত মহসিন (ভোকাল)। দলের সবাই তার কাছে নতুন — আগে কারও সঙ্গেই একসাথে মঞ্চে ওঠেননি তিনি। তাই এই পথচলাটা কেবল…

Read More

দীর্ঘ সাত বছরের স্থবিরতার পর অবশেষে নির্বাচনমুখী হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সংগঠনটির বহুল প্রতীক্ষিত নির্বাচন। নির্বাচনকে ঘিরে চলচ্চিত্র অঙ্গনে যখন নতুন উদ্দীপনা তৈরি হয়েছে, তখনই আলোচনায় এসেছে প্রযোজক আরশাদ আদনানের একটি সিদ্ধান্ত। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৫ জুন) বিষয়টি নিশ্চিত করে আরশাদ আদনান জানান, একই পদে জনপ্রিয় চিত্রনায়ক উজ্জ্বল প্রার্থী হওয়ায় তিনি আর নির্বাচনে অংশ নিচ্ছেন না। এ বিষয়ে তিনি বলেন, ‘উজ্জ্বল সাহেব আমাদের চলচ্চিত্র পরিবারের অত্যন্ত সম্মানিত একজন মানুষ। আমি তাকে অনেক শ্রদ্ধা করি। তার বিপক্ষে নির্বাচন…

Read More

বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য স্বস্তির খবর। দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় কনসার্ট করতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত হবে তার বহুল প্রতীক্ষিত এই সংগীতানুষ্ঠান। আয়োজকরা জানিয়েছেন, ২০২৫ সালে স্থগিত হওয়া কনসার্টের জন্য যারা টিকিট কিনেছিলেন কিন্তু অর্থ ফেরত নেননি, তাদের নতুন করে টিকিট কাটতে হবে না। নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন ও তথ্য যাচাইয়ের পর তাদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে। এর জন্য অতিরিক্ত কোনো অর্থ পরিশোধ করতে হবে না। উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকায় আতিফ আসলামের কনসার্ট আয়োজনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছিল। টিকিট বিক্রি থেকে মঞ্চ নির্মাণ—সবকিছুই শেষ পর্যায়ে ছিল।…

Read More