রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে হোটেলের এক নম্বর গেটের সামনের রাস্তায় এই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, ককটেল বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে হাতিরঝিল থানার ওসি পুলিশের একাধিক টিম পাঠানো হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করতে তদন্ত চলছে।


