Author: টাইমস রিপোর্ট

খ্রিষ্টীয় নাট্যচর্চাকে আরও পেশাদার ও মূলধারার মঞ্চনাট্যের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্য নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘অভিনয় কর্মশালা ২০২৬’। শুক্রবার (৩ জুলাই) কাকরাইলের আর্চবিশপ হাউজের কনফারেন্স হলে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজক ছিল বাণীদীপ্তি নাট্যদল। অনুষ্ঠানে সহযোগিতা করে সিগনিস বাংলাদেশ, আরণ্যক নাট্যদল এবং আরণ্যক থিয়েটার পাঠশালা। উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। প্রধান প্রশিক্ষণ-সহায়ক হিসেবে তিনি অভিনয়চর্চায় নিয়মিত অনুশীলন ও আত্মউন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তার ভাষ্য, একজন শিল্পী কখনো শেখা শেষ করেন না; প্রতিটি কাজ তাকে নতুন অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করায়। তিনি মনে করেন, প্রশিক্ষণভিত্তিক উদ্যোগই একটি নাট্যদলকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করে। দিনব্যাপী প্রশিক্ষণে অভিনয়ের মৌলিক কৌশল, চরিত্র বিশ্লেষণ, শরীর ও…

Read More

অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রাজধানীর শাহবাগ থানায় করা জিডিটি করা হয়েছে জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে। শুক্রবার (৩ জুলাই) সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর প্রতিনিধিরা শাহবাগ থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার এসআই স্বপন। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলন, এর স্মৃতি এবং শহীদদের আত্মত্যাগকে অবমাননাকরভাবে উপস্থাপন করে বিভিন্ন মন্তব্য ও প্রচার চালিয়েছেন। এসব কর্মকাণ্ড জনমনে বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি করেছে বলে অভিযোগকারীদের দাবি। লিখিত অভিযোগে আরও বলা হয়, জুলাই…

Read More

একসময়ের জনপ্রিয় উপস্থাপিকা রুমানা মালিক মুনমুন এখন বাংলাদেশে। ১৭০০ দিন পর ক্যামেরার সামনে দেখা যাবে তাকে। সম্প্রতি তিনি অতিথি হয়ে এসেছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে। শনিবার (৪ জুলাই) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে এই বিশেষ এক্সক্লুসিভ পডকাস্ট। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে রুমানা মালিক মুনমুন জানিয়েছেন, তার না বলা অনেক কথা। কানাডা প্রবাসী মুনমুন সেখানে কী করছেন, উপস্থাপনা বা অভিনয়ে আবার ফিরবেন কি-না, এ সব উত্তর দিয়েছেন। পাশাপাশি মুনমুন জানিয়েছেন, লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০০৬ প্রতিযোগিতা চলাকালীন আজমেরী হক বাঁধন তার রুমমেট ছিল। মুনমুন সেভাবে মেকআপ…

Read More

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন চলছেবাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে। শুক্রবার (৩ জুলাই) সকালে শুরু হওয়া এবারের নির্বাচনে দুপুর পর্যন্ত ভোটার উপস্থিতি বেশ কম। সকাল থেকে ভোট দিতে আসা কয়েকজন শিল্পীর সঙ্গে কথা বলেছে টাইমস অব বাংলাদেশ। তারা নতুন নেতৃত্ব, চলচ্চিত্র শিল্পের ভবিষ্যৎ এবং শিল্পীদের কল্যাণ নিয়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন। বেশিরভাগ শিল্পীর বক্তব্যে তিনটি বিষয়ই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে—সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব, চলচ্চিত্র শিল্পকে পুনরুজ্জীবিত করা এবং শিল্পীদের কল্যাণ নিশ্চিত করা। ভোট দিয়ে অভিনেতা শহীদুজ্জামান সেলিম বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ ও সুন্দর। তার মতে, চলচ্চিত্র শিল্প যখন ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে, তখন শিল্পী…

Read More

২০১৬ সালের বাংলা বছরের প্রথম মাসে চাঁপাইনবাবগঞ্জের হর্টিকালচার সেন্টারের অভ্যন্তরে আম্রকাননে ধারণ করা হয়েছিল ইত্যাদির একটি বিশেষ পর্ব। আম্রকানন কেবল প্রকৃতির অপার সৌন্দর্যেই ঘেরা নয়, বরং এর সাথে জড়িয়ে আছে আমাদের ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়। চাঁপাইনবাবগঞ্জ তথা প্রাচীন বরেন্দ্র অঞ্চল এবং গৌড়-সুলতানী আমলে যা গৌরবের চরম শিখরে উন্নীত হয়েছিল-তা যুগে যুগে সমৃদ্ধ হয়েছে নানা ঐতিহাসিক নিদর্শন ও প্রত্নসম্পদে। শুক্রবার (৩ জুলাই) রাত আটটার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে সেই বিশেষ পর্বটির কিছু অংশসহ ইত্যাদির অন্যান্য পর্ব থেকে চমৎকার সব অংশ নিয়ে সাজানো একটি সংকলিত পর্ব। যেহেতু বর্তমানে বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা চলছে, তাই ইত্যাদির এই বিশেষ সংকলিত পর্বটি…

Read More

গত বছর ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ছবিটি ব্লকবাস্টার হয়েছিল। প্রযোজকের দাবি অনুযায়ী, বক্স অফিসে ছবিটির আয় ৭৫ কোটি টাকা। সবাই প্রত্যাশা করেছিল ‘বরবাদ টু’ হবে। সেরকম ঘোষণাও এসেছিল। কিন্তু ওই সময়ে আর ছবিটি হয়নি। তবে বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে শাকিব খানের ফেসবুক পেইজ থেকে একটি ছবি পোস্ট করে বলা হয়েছে, ‘বরবাদ টিম ফিরছে।’ তাহলে কি ‘বরবাদ টু’ নিয়েই এ ফেরা? মেহেদী হাসান হৃদয় টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘না, আমরা বরবাদ টু নিয়ে ফিরছি না। তবে আরেকটি অ্যাকশন থ্রিলার হবে নতুন ছবিটি।’ বরবাদ’-এ তো কলকাতার ইধিকা পাল ছিলেন। এবারের নায়িকা কে থাকবে? ছবির…

Read More

প্রায় ছয় মাস বিলম্বের পর মুক্তির পথে এগোচ্ছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ চলচ্চিত্র ‘জন নায়গন’। ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রিন জানিয়েছে, ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ছবিটি পর্যালোচনা শেষে নির্মাতাদের কিছু সংশোধনের নির্দেশ দিয়েছে। এসব পরিবর্তন শেষ হলে জুলাইয়ের শেষ সপ্তাহ বা আগস্টের প্রথম সপ্তাহে ছবিটি মুক্তি পেতে পারে। একই সঙ্গে এটি ‘এ’ (অ্যাডাল্ট) সনদ পাওয়ার সম্ভাবনাও রয়েছে। ছবির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সিবিএফসির নির্দেশনা অনুযায়ী সম্পাদনার কাজ চলছে এবং আগামী সপ্তাহের মধ্যেই ডাবিং শেষ করার লক্ষ্য রয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশনস-এর সুপ্রিথ মোহনও জানিয়েছেন, জুলাইয়ের শেষ সপ্তাহ কিংবা আগস্টের প্রথম সপ্তাহকে মুক্তির সম্ভাব্য সময় হিসেবে ধরা হচ্ছে। পরিচালক…

Read More

ফাতেমা তুয যাহরা ঐশী সংগীত ও চিকিৎসা পেশার পাশাপাশি পাবলিক হেলথ ম্যানেজমেন্টে মাস্টার্সের শেষ পর্যায়ে রয়েছেন। এ ব্যস্ততার মধ্যেও শ্রোতাদের জন্য নতুন চমক নিয়ে আসছেন এই শিল্পী। তার জনপ্রিয় গান ‘আমারে নাও’-এর একটি লাইভ পিয়ানো ভার্সন খুব শিগগির প্রকাশ করা হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গানটির প্রতি শ্রোতাদের ভালোবাসা এবং নিজের টান থেকেই হঠাৎ এই পরিকল্পনা করেছি। আশা করছি খুব শিগগিরই নতুন ভার্সনটি প্রকাশ করতে পারব।’ গানের ধরন নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই আমি নিজেকে কোনো নির্দিষ্ট ঘরানায় সীমাবদ্ধ রাখতে চাইনি। বরং বিভিন্ন ধরনের গান শেখা ও গাওয়ার চেষ্টা করেছি।’ তার ভাষায়, শ্রোতারা যেমন তার…

Read More

২০২০ সালে প্রকাশিত রহস্যঘেরা একটি ফার্স্ট লুক পোস্টারের মাধ্যমে ঘোষণা আসে ‘গুলশানের চামেলি’র। তখন জানানো হয়েছিল, ছবিটি পরিচালনা করবেন প্রযোজক ও নির্মাতা এমডি ইকবাল। এরপর দীর্ঘদিন প্রকল্পটি নিয়ে আর কোনো অগ্রগতি দেখা যায়নি। সম্প্রতি এমডি ইকবাল জানিয়েছেন, এবার এক্সেল ফিল্মস-এর ব্যানারে জাহাঙ্গীর সিকদারের প্রযোজনায় নির্মিত হবে ‘গুলশানের চামেলি’। তাদের লক্ষ্য আগামী ঈদুল ফিতরে মুক্তি। রাজনীতি ও অভিজাত সমাজের অন্ধকার জগতকে কেন্দ্র করে নির্মিত এ সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক যৌনকর্মীর জীবনকে ঘিরে। বিনা অপরাধে শাস্তি পাওয়া এই নারীই ছবির কেন্দ্রীয় চরিত্র। নির্মাতার ভাষ্য, তিনিই গল্পের নায়িকা, আবার তিনিই ভিলেন। ছবিতে প্রচলিত অর্থে কোনো নায়ক থাকবে না। সিনেমাটি সম্পর্কে এমডি ইকবাল…

Read More

বছরের শুরুতে ওয়েব ফিল্ম হিসেবে ঘোষণার পর নানা কারণে পিছিয়ে যায় অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’। অবশেষে চলতি মাসেই শুরু হচ্ছে ছবিটির শুটিং। তবে পরিকল্পনায় এসেছে বড় পরিবর্তন। ওয়েব ফিল্ম নয়, এটি এখন নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে এবং মুক্তি পাবে দেশের প্রেক্ষাগৃহে। ছবির নির্মাতা কামরুজ্জামান রোমান জানান, প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগায় মার্চে শুটিং শুরু করা সম্ভব হয়নি। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ায় চলতি মাসের মাঝামাঝি থেকে দৃশ্যধারণ শুরু হবে। ওয়েব ফিল্ম থেকে পূর্ণদৈর্ঘ্য সিনেমায় রূপান্তরের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, প্রি-প্রোডাকশনের সময় বাজেট, গল্পের পরিসর এবং শিল্পীদের বিষয় বিবেচনা করে তাদের মনে হয়েছে, ‘শিকার’ বড় পর্দার…

Read More