Author: টাইমস রিপোর্ট

কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের নতুন গান ‘মেঘ’ প্রকাশের পর আবারও বিতর্কের মুখে পড়েছে প্ল্যাটফর্মটি। গানটিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী কবিতা ‘সোনার তরী’-এর অংশ ব্যবহার করাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে। সাহিত্যিক, কবি, সাংবাদিক, সংগীতশিল্পীসহ সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই এই উপস্থাপনাকে রবীন্দ্রনাথের সৃষ্টির সঙ্গে অসঙ্গত বলে মন্তব্য করেছেন। তাদের অভিযোগ, কবিতার মূল ভাবার্থ অনুধাবন না করেই সেটিকে বর্ষার আবহ তৈরির একটি উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই নয়, ইউটিউবে প্রকাশিত গানটির মন্তব্যঘরেও দেখা গেছে ব্যাপক প্রতিক্রিয়া। প্রায় চার হাজার মন্তব্যের বড় অংশেই গানটির সমালোচনা ও অসন্তোষ প্রকাশ করেছেন শ্রোতারা। ‘মেঘ’ গানটিতে একসঙ্গে কাজ করেছেন শায়ান চৌধুরী…

Read More

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। মালদ্বীপে অবকাশযাপনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই তাঁর ব্যক্তিজীবন নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। ভিডিওতে দেখা যায়, এক তরুণের সঙ্গে সময় কাটাচ্ছেন কেয়া পায়েল। কখনো গল্পে মগ্ন, আবার একটি রেস্তোরাঁয় ওই তরুণকে নিজের হাতে খাবার খাইয়েও দিতে দেখা যায় তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের প্রশ্ন—কে এই তরুণ এবং তার সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক কী? অভিনেত্রীর ঘনিষ্ঠ একাধিক সূত্রের দাবি, ওই তরুণের নাম প্রাচুর্য। তাদের পরিচয় দীর্ঘদিনের এবং সময়ের সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়েছে। সূত্রগুলোর ভাষ্য, এর আগেও তাদের যুক্তরাজ্যে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে। এছাড়া…

Read More

বিশ্ব চলচ্চিত্রে বায়োপিকের ইতিহাসে নতুন মাইলফলক গড়েছে ‘মাইকেল’। দীর্ঘদিন ধরে সর্বাধিক আয়কারী বায়োপিকের রেকর্ড ছিল ‘ওপেনহাইমার’-এর দখলে। তবে সেই রেকর্ড ভেঙে শীর্ষস্থান দখল করেছে পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক সিনেমাটি। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘ওপেনহাইমার’ বিশ্বব্যাপী প্রায় ৯৭৫.৮ মিলিয়ন মার্কিন ডলার আয় করে সর্বাধিক আয়কারী বায়োপিকের স্বীকৃতি পেয়েছিল। ছবিটি নির্মিত হয়েছিল পরমাণু বোমার জনক জে. রবার্ট ওপেনহাইমারের জীবনকে কেন্দ্র করে। প্রায় তিন বছর পর সেই রেকর্ড ভেঙেছে ‘মাইকেল’। সর্বশেষ হিসাব অনুযায়ী, ছবিটির বৈশ্বিক আয় দাঁড়িয়েছে প্রায় ৯৭৭.৪ মিলিয়ন মার্কিন ডলার। ফলে এটি এখন ইতিহাসের সর্বাধিক আয়কারী বায়োপিক। একই সঙ্গে সিনেমাটি দ্রুত ১ বিলিয়ন ডলারের মাইলফলকের দিকেও এগিয়ে যাচ্ছে। এর…

Read More

দেশের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও ইমরান মাহমুদুল দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে কণ্ঠ দিয়েছেন। তাদের নতুন দ্বৈত গান ‘দুজন মিলে বাঁচব এক জীবন’ শোনা যাবে নির্মাণাধীন চলচ্চিত্র ‘শিকার’-এ। গানটির কথা লিখেছেন গীতিকবি কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল। গত রোববার সন্ধ্যায় গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। নির্মাতাদের প্রত্যাশা, মেলোডিধর্মী এই গানটি ইমরান-ন্যান্সি জুটির পুরোনো রসায়ন আবারও ফিরিয়ে আনবে এবং শ্রোতাদের মন জয় করবে। রেকর্ডিং শেষে গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ন্যান্সি। তিনি বলেন, ‘ইমরানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই দারুণ। গানটির কথা ও সুর অসাধারণ। অনেক দিন পর মনের মতো একটি চলচ্চিত্রের গান গাইলাম। আশা…

Read More

মুক্তিযুদ্ধের দিনগুলোতে অস্ত্র নয়, পুতুলকে হাতিয়ার বানিয়ে শরণার্থী শিবিরে ছড়িয়ে দিয়েছিলেন সাহস, আশা আর হাসি। সেই বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পাপেট আন্দোলনের পথিকৃৎ মুস্তাফা মনোয়ার আজ আর নেই। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ভারতজুড়ে বিভিন্ন শরণার্থী শিবিরে তিনি পাপেট শো পরিবেশন করতেন। যুদ্ধের বিভীষিকায় বিপর্যস্ত নারী, শিশু ও সাধারণ মানুষের হতাশা কাটাতে তার এই উদ্যোগ বিশেষ ভূমিকা রেখেছিল। যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র নির্মাতা লিয়ার লেভিন সেই পাপেট শোগুলোর দৃশ্য ধারণ করেন। পরবর্তীতে তারেক মাসুদ নির্মিত মুক্তির গান-এ সেই ঐতিহাসিক পরিবেশনার কিছু অংশ স্থান পায়। মুক্তিযুদ্ধের সময় তার জনপ্রিয় পাপেট গল্পগুলোর একটি ছিল ‘আগাছা’। গল্পে দেখা যায়, এক কৃষককে পাকবাহিনী জিজ্ঞাসা করে…

Read More

বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বাংলা একাডেমি-র সম্মানিত ফেলো মুস্তাফা মনোয়ার-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলা একাডেমি। এক শোকবার্তায় বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, চিত্রকলায় মুস্তাফা মনোয়ার যেমন নিজস্বতার স্বাক্ষর রেখেছেন, তেমনি পাপেটশিল্পের মাধ্যমে কয়েক প্রজন্মের শিশু-কিশোরের কাছে শিক্ষামূলক বিনোদন পৌঁছে দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন-সহ দেশের গণমাধ্যমের সৃজনশীল বিকাশে তার অবদান অবিস্মরণীয়। শোকবার্তায় তিনি আরও বলেন, দীর্ঘ কর্মজীবনে মুস্তাফা মনোয়ার তার উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা, মেধা ও নিরলস সাধনার মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করেছেন। তাঁর অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। বাংলা একাডেমির পক্ষ থেকে মরহুমের আত্মার শান্তি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর…

Read More

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জহির উদ্দিন স্বপন। সোমবার দেওয়া এক শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, মুস্তাফা মনোয়ারের মৃত্যু দেশের শিল্প, সংস্কৃতি ও সৃজনশীল অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। শোকবার্তায় তিনি উল্লেখ করেন, দীর্ঘ কর্মজীবনে মুস্তাফা মনোয়ার চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান, সাংস্কৃতিক বিকাশ এবং নতুন প্রজন্মের সৃজনশীল চর্চায় অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর সৃষ্টিকর্ম, আদর্শ ও সাংস্কৃতিক দর্শন জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সোমবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়…

Read More

দেশের বরেণ্য চিত্রশিল্পী, শিল্পশিক্ষক ও পাপেট আন্দোলনের পথিকৃৎ মুস্তাফা মনোয়ার-এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খ্যাতিমান কার্টুনিস্ট রফিকুন নবী। মৃত্যুসংবাদ পাওয়ার পর তিনি ধানমন্ডিতে মুস্তাফা মনোয়ারের বাসভবনে ছুটে যান। গণমাধ্যমে দেওয়া সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় রফিকুন নবী বলেন, ‘দেশের সৃষ্টিশীল জগতের অন্যতম ব্যক্তিত্ব ছিলেন মুস্তাফা মনোয়ার। সাংস্কৃতিক অঙ্গনের একজন বিশিষ্ট মানুষ ছিলেন তিনি। তার মৃত্যু আমাদের দেশ ও সংস্কৃতির জন্য অপূরণীয় ক্ষতি। যে শূন্যতা তৈরি হলো, তা পূরণ করা সহজ হবে না।’ তিনি আরও বলেন, মুস্তাফা মনোয়ার বহুমাত্রিক সৃষ্টিশীল কাজের মাধ্যমে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাঁর শিল্পকর্ম ও অবদানই তাঁকে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকাল সাড়ে…

Read More

“জন্মদিন মানেই একটা বছর বেড়ে যাওয়া। ছোটবেলায় খুব ভালো লাগত। একসময় দেখলাম, বড় হওয়া তো ভালো না, ছোট থাকাই ভালো।” সাত বছর আগে নিজের জন্মদিনে কথাগুলো বলেছিলেন দেশের বরেণ্য চিত্রশিল্পী, নির্মাতা ও পাপেট আন্দোলনের পথিকৃৎ মুস্তাফা মনোয়ার। সেই মানুষটি আজ আর নেই। সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও প্রোস্টেট ক্যানসারে ভুগছিলেন মুস্তাফা মনোয়ার। চলতি মাসের মাঝামাঝি থেকে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে নেমে আসে শোকের ছায়া। কেউ স্মরণ করেছেন শিশুদের জনপ্রিয় অনুষ্ঠান ‘ নতুন…

Read More

বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও একুশে পদকপ্রাপ্ত মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৩০ জুন)। জানাজা শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। সোমবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সাংবাদিকদের এসব তথ্য জানান শিল্পীর ছেলে সাদাত মনোয়ার। তিনি বলেন, ধানমন্ডির তাকওয়া মসজিদে গোসল সম্পন্ন করার পর দুপুর ১২টার দিকে মরদেহ নিজ বাসভবনে নেওয়া হয়েছে। বিকেল পর্যন্ত সেখানে স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের শ্রদ্ধা নিবেদনের সুযোগ থাকবে। এরপর মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে সংরক্ষণ করা হবে। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে মুস্তাফা মনোয়ারের প্রথম জানাজা অনুষ্ঠিত…

Read More