ফা বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ (৭ জুলাই) মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মিশর। ম্যাচটি শুরুর আগেই এক ফেসবুক পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী বর্ষা।
ফুটবলে বরাবরই আর্জেন্টিনা ও লিওনেল মেসির সমর্থক হিসেবে পরিচিত বর্ষা। তবে মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি লেখেন, “আজকে প্রিয় দল আর্জেন্টিনা হারলেও আমার মনে কষ্ট লাগবে না। কারণ মন থেকে চাই দুনিয়ার বুকে মুসলিমদের জয় হোক, আমিন।”
পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই মুসলিম দেশ হিসেবে মিশরের প্রতি সমর্থন জানানোকে বর্ষার ব্যক্তিগত মত প্রকাশের অধিকার বলে মন্তব্য করেন।
আবার অন্যদিকে, আর্জেন্টিনার সমর্থকদের একটি অংশ প্রশ্ন তুলেছেন, দীর্ঘদিনের প্রিয় দলের বিপক্ষে অবস্থান নেওয়ার বিষয়ে। কেউ কেউ খেলাধুলাকে ধর্মের সঙ্গে না জড়ানোর পক্ষেও মত দিয়েছেন।
তবে এসব আলোচনা-সমালোচনার বিষয়ে বর্ষা আর কোনো ব্যাখ্যা বা অতিরিক্ত মন্তব্য করেননি।
উল্লেখ্য, বাংলাদেশ সময় আজ রাত ১০টায় বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর। ম্যাচটি ঘিরে দুই দলের সমর্থকদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে।


