বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য স্বস্তির খবর। দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় কনসার্ট করতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত হবে তার বহুল প্রতীক্ষিত এই সংগীতানুষ্ঠান। আয়োজকরা জানিয়েছেন, ২০২৫ সালে স্থগিত হওয়া কনসার্টের জন্য যারা টিকিট কিনেছিলেন কিন্তু অর্থ ফেরত নেননি, তাদের নতুন করে টিকিট কাটতে হবে না। নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন ও তথ্য যাচাইয়ের পর তাদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে। এর জন্য অতিরিক্ত কোনো অর্থ পরিশোধ করতে হবে না। উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকায় আতিফ আসলামের কনসার্ট আয়োজনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছিল। টিকিট বিক্রি থেকে মঞ্চ নির্মাণ—সবকিছুই শেষ পর্যায়ে ছিল।…
Author: টাইমস রিপোর্ট
দীর্ঘদিন পর আবারও এক নাটকে দেখা যাবে দেশের তিন বরেণ্য অভিনয়শিল্পী আবুল হায়াত, দিলারা জামান ও ডলি জহুরকে। রাহাত কবিরের রচনা ও পরিচালনায় নির্মিত ‘দাদি ভয়ংকর’ নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তারা। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। এর আগে বহু বছর আগে আবুল হায়াতের রচনা ও পরিচালনায় নির্মিত ‘শেষ পত্র’ নাটকে একসঙ্গে কাজ করেছিলেন দিলারা জামান, ডলি জহুর, প্রয়াত শর্মীলি আহমেদকে এবং চিত্রলেখা গুহ। সেই স্মৃতিকে সঙ্গে নিয়েই নতুন নাটকটি ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিল্পীরা। সমসাময়িক গল্পনির্ভর ‘দাদি ভয়ংকর’-এ ইন্টারনেট ও আধুনিক প্রযুক্তির ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রযুক্তির সচেতন ব্যবহারের প্রয়োজনীয়তার বিষয়টিও গুরুত্ব পেয়েছে নাটকের কাহিনিতে। নির্মাতা…
বলিউড নির্মাতা সঞ্জয়লীলা বানসালির আসন্ন চলচ্চিত্র ‘লাভ অ্যান্ড ওয়ার’র শুটিং সেটে এক কর্মীর মৃত্যুর ঘটনায় নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘিরে পূর্ণাঙ্গ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মুম্বাইয়ের গোরেগাঁও এলাকার রয়্যাল পাম স্টুডিওতে সেট নির্মাণকাজ চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান কাঠমিস্ত্রি চন্দ্রধারী যাদব। তিনি সিনেমাটির সেট নির্মাণ দলের সদস্য ছিলেন। ঘটনার পর নিহতের পরিবারকে ৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেয় বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান। তবে এতে সন্তুষ্ট নয় চলচ্চিত্রকর্মীদের সংগঠন অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এবং ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে অ্যামপ্লয়িস। সংগঠন দুটি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিসের কাছে চিঠি দিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত,…
বাংলা গানের কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জীবন, সংগীতযাত্রা ও শিল্পভাবনা নিয়ে বিশেষ সাক্ষাৎকারধর্মী প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। প্রামাণ্যচিত্রটির নাম ‘গল্প আছে এখানে…’। বিশেষ এই আয়োজনে উঠে এসেছে সৈয়দ আব্দুল হাদীর দীর্ঘ সংগীতজীবনের নানা অজানা অধ্যায়, সংগ্রাম, সাফল্য এবং শিল্পচর্চার গল্প। কয়েক প্রজন্মের শ্রোতাপ্রিয় এই শিল্পী অনুষ্ঠানে স্মৃতিচারণ করেছেন তার শৈশব, সংগীতে পথচলা, বাংলাদেশের সংগীতের পরিবর্তন এবং সমকালীন শিল্পচর্চা নিয়ে নিজের ভাবনা। এছাড়া তার জনপ্রিয় গানগুলোর পেছনের গল্প, সমাজ ও সময়ের সঙ্গে সংগীতের সম্পর্ক এবং একজন শিল্পীর দীর্ঘ পথচলার অভিজ্ঞতাও স্থান পেয়েছে প্রামাণ্যচিত্রটিতে। প্রামাণ্যচিত্র নির্মাণ প্রসঙ্গে শাইখ সিরাজ বলেন, সৈয়দ আব্দুল হাদী শুধু একজন জনপ্রিয় শিল্পী নন,…
ফুটবল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ভালোবাসা ও সম্মানের জায়গায় যে কোনো বিভেদ নেই, তারই এক দৃষ্টান্ত দেখা গেল অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশকে ঘিরে। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জনপ্রিয় চরিত্র ‘কাবিলা’ হিসেবে পরিচিত এই অভিনেতা পেয়েছেন এক ব্যতিক্রমী উপহার।মঙ্গলবার (২৩ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি শেয়ার করেন পলাশ। তিনি জানান, এক ভক্ত তার ঠিকানায় কয়েকটি আম পাঠিয়েছেন। বিশেষত্ব হলো, প্রতিটি আমে লাগানো ছিল ব্রাজিলের পতাকার স্টিকার। উপহারটি পাঠিয়েছেন নওগাঁর মিশকাত জারির ইসলাম নামের এক তরুণ, যিনি নিজেকে আর্জেন্টিনা দলের সমর্থক হিসেবে পরিচয় দিয়েছেন। উপহারের সঙ্গে তিনি একটি চিঠিও পাঠান। চিঠিতে ওই ভক্ত জানান, পলাশের অভিনয় ও ব্যক্তিত্ব তাকে মুগ্ধ করেছে। বিশেষ করে…
দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের জন্মদিন ঘিরে ভক্তদের উচ্ছ্বাসের মধ্যেই নতুন করে আলোচনায় আসে তার ব্যক্তিগত জীবন। বিশেষ করে অভিনেত্রী তৃষা কৃষনানের নীরবতা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা জল্পনা। বিজয়ের জন্মদিনে তৃষার পক্ষ থেকে কোনো শুভেচ্ছাবার্তা না আসায় এবং তাকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন—এমন দাবি সামনে আসার পর তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। অনেকেই ধারণা করেন, দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তবে সেই জল্পনার অবসান ঘটান তৃষা নিজেই। জন্মদিনের পরদিন রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেন তিনি। ছবিতে দেখা যায়, রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গেই বিজয়ের জন্মদিন উদযাপনে তার পাশে রয়েছেন তৃষা। কেক কাটার সেই মুহূর্তে দুজনকেই হাস্যোজ্জ্বল…
ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির জন্মদিন উপলক্ষে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী শাহনাজ খুশি। বুধবার (২৪ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে মেসির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন তিনি। শাহনাজ খুশি জানান, দীর্ঘদিন ধরে মেসির বিভিন্ন মুহূর্তের ছবি সংগ্রহ করে রেখেছেন। সম্প্রতি সেই ছবিগুলো দেখতে গিয়ে তিনি লক্ষ্য করেন, একই মুহূর্তের কিছু ছবি একাধিকবার সংরক্ষণ করেছেন। তবে সবচেয়ে বেশি নাড়া দেয় মেসির একটি উল্কির ছবি। সেখানে ফুটবল তারকার পিঠে তার মায়ের মুখের উল্কি আঁকা রয়েছে। বিষয়টি জানতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী। পোস্টে নিজেকে ‘এক গ্রাম্য মা’ হিসেবে উল্লেখ করে শাহনাজ খুশি লেখেন, মা ও সন্তানের সম্পর্কের…
জনপ্রিয় সংগীতশিল্পী মনির খানের মা মনোয়ারা খাতুন (৮৭) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। তবে বর্তমানে তার অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন এই সংগীতশিল্পী। এক সাক্ষাৎকারে মনির খান জানান, ২০ জুন সন্ধ্যায় হঠাৎ তার মা বুকে ব্যথা অনুভব করেন। এরপর পরিবারের সদস্যরা তাকে ঝিনাইদহের মহেশপুরের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য যশোরে নেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, ‘আম্মা গতকাল সন্ধ্যায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে ছোট ভাইরা তাকে বাড়ির পাশের হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা বলেন, তাকে দ্রুত যশোরে নিতে হবে। পরে…
বলিউডের আলোচিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ ঘিরে জটিলতা যেন থামছে না। দীর্ঘ সময় ধরে শুটিং বিলম্বের মধ্যেই এবার ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। ছবিটির শুটিং সেটে এক কর্মীর মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের গোরেগাঁওয়ের রয়্যাল পাম স্টুডিওতে শুটিং চলাকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত চন্দ্রধারী যাদব পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে। ঘটনার পর শ্রমিক সংগঠনগুলো তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। তারা প্রযোজনা সংস্থার কাছে নিহতের পরিবারের জন্য প্রায় অর্ধ কোটি রুপি ক্ষতিপূরণের দাবি জানিয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, কোনো আর্থিক সহায়তাই প্রিয়জন হারানোর…
বিশ্ব সংগীত দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ষার গান ‘বরষা ঋতু এলো এলো’। গানটিতে কণ্ঠ দিয়েছেন নজরুলসংগীতশিল্পী বর্ণালী সরকার। এতে সেতার পরিবেশনের পাশাপাশি সংগীতায়োজন করেছেন জাহাঙ্গীর আলম (শ্রাবণ)। নজরুলের এই গানের মধ্য দিয়ে প্রকৃতির নবীন উচ্ছ্বাস, মেঘ-বৃষ্টির সৌন্দর্য এবং বর্ষার বৈচিত্র্যময় রূপ তুলে ধরা হয়েছে। বর্ষাকে কেন্দ্র করে নির্মিত এই বিশেষ পরিবেশনায় কণ্ঠ ও সেতারের যুগলবন্দিকেই প্রাধান্য দেওয়া হয়েছে। কাজী নজরুল ইসলামের ‘বরষা ঋতু এলো এলো’ গানটির সঙ্গে বর্ষার রাগ ‘মেঘ’-এর সমন্বয়ে পরিবেশনাটি সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। এতে পাখাওয়াজ ও তবলায় সঙ্গত করেছেন রবীন্দ্রনাথ পাল এবং পিয়ানো বাজিয়েছেন কৌশিক আহমেদ অন্তর। গানটির মিক্সিং ও মাস্টারিং করেছেন…

