ছোটপর্দা ও বিজ্ঞাপন জগতের জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীব এবার পা রাখতে যাচ্ছেন বড়পর্দায়। দীর্ঘদিন ধরে বিজ্ঞাপন ও নাটক নির্মাণের মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়ানো এই নির্মাতা প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। আর তার প্রথম সিনেমাটি হতে যাচ্ছে একটি প্রেমের গল্প। শুক্রবার (১২ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ ঘোষণা দেন রাজীব। সেখানে তিনি জানান, ক্যারিয়ারের শুরু থেকেই একটি প্রেমের সিনেমা নির্মাণের স্বপ্ন লালন করে আসছিলেন। পোস্টে রাজীব লিখেছেন, ‘অ্যাডভারটাইজিং ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে একটা প্রেমের গল্প বানিয়েছিলাম ‘কাছে আসার গল্প’। সেই সময়ের হিসাবে ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় হিট। সেখান থেকেই মনের ভেতর একটা স্বপ্ন জন্মেছিল,…
Author: টাইমস রিপোর্ট
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’-এর সাফল্যের পর এবার আসছে এর সিক্যুয়েল। আবারও একসঙ্গে ফিরছেন পরিচালক রায়হান রাফি এবং আফরান নিশো। এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত ছবিটি মুক্তি পাবে আগামী ডিসেম্বরে। ২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে আফরান নিশোর। শাহরিয়ার শাকিল প্রযোজিত ছবিটিতে ‘মাসুদ’ চরিত্রে তার অভিনয় ব্যাপক প্রশংসা পায়। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি সমালোচকদের প্রশংসা কুড়ানো এই চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আটটি বিভাগে সম্মাননা অর্জন করে। নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, প্রথম ছবির গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই নতুন অধ্যায়ের সূচনা হবে। আরও বড় ক্যানভাস, উন্নত প্রযুক্তি, আন্তর্জাতিক মানের নির্মাণ এবং নতুন চমক…
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো বড়পর্দায় পা রাখার পর অল্প সময়েই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। ২০২৩ সালে ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেকের পর দর্শকদের উপহার দিয়েছেন ‘দাগি’ ও ‘দম’। তিনটি সিনেমারই পরিচালক আলাদা হলেও প্রযোজনার সঙ্গে ছিল আলফা আই এবং এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট। এবার নিশোকে ঘিরে আরও বড় পরিকল্পনার কথা জানাল প্রতিষ্ঠানটি। সম্প্রতি এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানিয়েছেন, আফরান নিশোকে নিয়ে নতুন তিনটি সিনেমার কাজ চূড়ান্ত হয়েছে। পাশাপাশি আরও একটি প্রকল্প নিয়েও আলোচনা চলছে। এখন পর্যন্ত বড়পর্দায় নিশোকে মূলত সংগ্রামী, বঞ্চিত কিংবা প্রতারিত মানুষের চরিত্রে দেখা গেছে। তবে আসন্ন সিনেমাগুলোতে তাকে একেবারে ভিন্ন আঙ্গিকে হাজির করার…
জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমুর অভিনয় ক্যারিয়ার শুরু হয়েছিল ২৭ বছর আগে। তবে অভিনেত্রী পরিচয়ের আগে বিনোদন জগতে তার পথচলা শুরু হয়েছিল মডেলিংয়ের মাধ্যমে। ‘ব্রিজ বিউটি সোপ’ নামের একটি সাবানের বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে ক্যামেরার সামনে প্রথম দাঁড়িয়েছিলেন সুমাইয়া শিমু; মুম্বাইয়ে এই বিজ্ঞাপনচিত্রের শুটিং অনুষ্ঠিত হয়েছিল। মাধুরী দীক্ষিত-শাহরুখ খান অভিনীত ‘আনজাম’ সিনেমায় শাহরুখ খানের চরিত্র বিজয় অগ্নিহোত্রীর যে বাড়ি দেখানো হয়েছিল, সেখানেই সুমাইয়া শিমুর ক্যারিয়ার শুরু হয়েছিল। ‘আনজাম’ সিনেমার তুমুল জনপ্রিয় ‘বাড়ি মুশকিল হ্যায়’ গানেও এই বাড়িটি দেখানো হয়। এই চমকপ্রদ তথ্যটি সম্প্রতি সুমাইয়া শিমু শেয়ার করেছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে। শনিবার (১৩ জুন) রাত ৯টায় মাছরাঙা…
দেশের প্রেক্ষাগৃহে ভালো সাড়া পাওয়ার পর এবার ‘মালিক’ নিয়ে অস্ট্রেলিয়ার দর্শকদের সামনে হাজির হচ্ছেন ঢালিউড তারকা আরিফিন শুভ। শুক্রবার (১২ জুন) তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন। জানা গেছে, ১৩ ও ১৪ জুন সিডনির হোইটস ব্যাংকস্টাউন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে ‘মালিক’-এর প্রিমিয়ার শো। আয়োজনে রয়েছে বংগোজ ফিল্মস। শুধু সিডনিই নয়, মেলবোর্ন ও অ্যাডিলেডেও ‘মালিক’ বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে, যেখানেও উপস্থিত থাকবেন আরিফিন শুভ। প্রিমিয়ারে নিজে উপস্থিত থেকে দর্শকদের সঙ্গে সিনেমাটি উপভোগ করবেন আরিফিন শুভ। একই সঙ্গে প্রবাসী দর্শকদের সঙ্গে সরাসরি মতবিনিময়েরও কথা রয়েছে তার। দেশে মুক্তির পর থেকেই ‘মালিক’ দর্শকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। দ্বিতীয় সপ্তাহে এসে সিনেমাটির প্রদর্শনী আরও বিস্তৃত হয়েছে…
বিশ্ব চলচ্চিত্রের বহুল সমাদৃত এক নাম স্টিভেন স্পিলবার্গ। যার সিনেমা দেখার জন্য মুখিয়ে থাকেন তাবৎ দুনিয়ার মানুষ। সিনেমা নির্মাণে অর্ধ শতাব্দীরও বেশি সময় উৎসর্গ করে এই আমেরিকান পরিচালক গড়ে তুলেছেন এক বিশাল চলচ্চিত্র সাম্রাজ্য। তার পরিচালিত চলচ্চিত্রগুলো থেকে মোট বক্স অফিস আয় ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, যা এখনও একটি অপরাজেয় রেকর্ড। আর সর্বোচ্চ সম্মাননা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডতো রয়েছেই। এ যাবৎ তিনবার অস্কার পুরস্কার ঘরে তুলেছেন তিনি। এমন একজন পরিচালক যখন নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দেন তখন থেকেই দর্শকের উম্মাদনার পারদ উপরে উঠতে থাকে। আর সিনেমা মুক্তির দিন ঘনিয়ে আসলে তো কথাই নেই। বড় খবর হলো, সারা বিশ্বের দর্শকদের সামনে আবার…
জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) এর মৃত্যুর রহস্য উদঘাটনের লক্ষ্যে তার মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছে আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন তৈরি এবং পুনরায় ময়নাতদন্ত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত গত ২৪ মে এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালত এ সিদ্ধান্ত গ্রহণ করে। এর আগে চলতি বছরের ২০ মে সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, সালমান শাহ’র মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের স্বার্থে মরদেহ পুনরায় পরীক্ষা করা জরুরি। আদালত আবেদন মঞ্জুর করার পর প্রয়োজনীয়…
থিয়েটার কাঁধে বয়ে বেড়ানো একজন শিল্পীর জীবন এবং তার নাটকের পথ চলার গল্পে নিয়ামুল মুক্তা বানিয়েছেন পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘পথ’। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নাট্যকার, অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান দুলাল। পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন নিয়ামুল মুক্তা। চিলেকোঠা ফিল্মসের ব্যানারে পথ সিনেমাটি প্রযোজনাও করেছেন মুক্তা। প্রায় সাড়ে তিন দশক ধরে নাট্যচর্চার সঙ্গে জড়িত পাবনার নাট্যকর্মী আসাদুজ্জামান দুলাল। নাটক রচনা, নির্দেশনা এবং অভিনয় করেন তিনি। মামুনুর রশীদের মুক্তনাটকের সঙ্গে জড়িত ছিলেন। সমন্বয় থিয়েটার নামের একটি স্থানীয় নাট্যদলের কর্ণধার দুলাল। দেশের বিভিন্ন স্থানে নিজের নাট্যদল নিয়ে নাটক প্রদর্শন করেন তিনি। পথ সিনেমায় আসাদুজ্জামান দুলালকে নেওয়া প্রসঙ্গে নিয়ামুল মুক্তা…
বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং পেশাগত সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে রাজধানীর উত্তরা লিবার্টি ক্লাব লিমিটেডে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক সম্মাননা অনুষ্ঠান ‘গ্লোবাল এক্সিলেন্স অনার ২০২৬’। মঙ্গলবার (৯ জুন) আইডিয়া এক্সচেঞ্জ (বাংলাদেশ) ও বিলক্ষণ ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড (নেপাল)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিল্প, সংস্কৃতি, চলচ্চিত্র, গণমাধ্যম, গবেষণা, ব্যবসা ও সামাজিক নেতৃত্বসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের ৩০ জন ও নেপালের ১৬ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল্লাহ। অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও সমন্বয়ে নেতৃত্ব দেন আইডিয়া এক্সচেঞ্জ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত…
সম্প্রতি বুবলী তার দ্বিতীয় সন্তানের খবর প্রকাশ করার পর অপু বিশ্বাসের একটি ফেসবুক পোস্টকে ঘিরে বিনোদন অঙ্গনে শুরু হয়েছে জল্পনা। গত শুক্রবার শবনম বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, তিনি কন্যাসন্তানের মা হয়েছেন। তিনি লেখেন, আল্লাহর অশেষ রহমতে তাদের পরিবারে ১১ মে তারিখে একটি কন্যাসন্তানের আগমন ঘটেছে, যার নাম রাখা হয়েছে শারলিন খান। পোস্টে তিনি শাকিব খানকে ট্যাগ করেন, যা প্রকাশের পরই নেটদুনিয়ায় ব্যাপক দৃষ্টি আকর্ষণ করে এবং ভক্তদের মধ্যে শুভেচ্ছা ও আলোচনার ঢেউ তোলে। এর একদিন পরই অপু বিশ্বাস নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেন, যেখানে গাঢ় বেগুনি শাড়ি ও আভিজাত্যপূর্ণ সাজে তাকে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি…

