Author: টাইমস রিপোর্ট

সম্প্রতি বুবলী তার দ্বিতীয় সন্তানের খবর প্রকাশ করার পর অপু বিশ্বাসের একটি ফেসবুক পোস্টকে ঘিরে বিনোদন অঙ্গনে শুরু হয়েছে জল্পনা। গত শুক্রবার শবনম বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, তিনি কন্যাসন্তানের মা হয়েছেন। তিনি লেখেন, আল্লাহর অশেষ রহমতে তাদের পরিবারে ১১ মে তারিখে একটি কন্যাসন্তানের আগমন ঘটেছে, যার নাম রাখা হয়েছে শারলিন খান। পোস্টে তিনি শাকিব খানকে ট্যাগ করেন, যা প্রকাশের পরই নেটদুনিয়ায় ব্যাপক দৃষ্টি আকর্ষণ করে এবং ভক্তদের মধ্যে শুভেচ্ছা ও আলোচনার ঢেউ তোলে। এর একদিন পরই অপু বিশ্বাস নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেন, যেখানে গাঢ় বেগুনি শাড়ি ও আভিজাত্যপূর্ণ সাজে তাকে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি…

Read More

কোরবানি ঈদ উপলক্ষে অসংখ্য নাটক প্রচার হয়েছে৷ এর ভিড়ে আলাদা করে নজর কেড়েছে ‘বই পোকা’। আকবর হায়দার মুন্নার গল্প ভাবনায় নাটকটি রচনা করেছেন লিমন আহমেদ। পরিচালনা করেছেন তপু খান। এতে জুটি হয়ে অভিনয় করেছেন খায়রুল বাসার, সাদনিমা বিনতে নোমান। তাদের কেমিস্ট্রি দর্শকের মনে দাগ কেটেছে। নাটকটি ইউটিউব চ্যানেল ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টে প্রকাশিত হয়েছে ২ জুন। গড়পড়তা ট্রেন্ডি-কমেডি গল্পের ভিড়ে ভিন্নধর্মী ভাবনার পারিবারিক আবহে রোমান্টিক গল্পের নাটকটি বেশ প্রশংসিত হয়েছে। প্রচার হওয়ার চারদিনেই নাটকটি দেখেছেন প্রায় ৯ লাখেরও বেশি দর্শক৷ কয়েক হাজার মন্তব্যের সবই এ নাটকের গল্প, নির্মাণ ও শিল্পীদের অভিনয় নিয়ে মুগ্ধতা প্রকাশের। নির্মাতা তপু খান জানান, ‘বই পোকা’ নাটকটিতে…

Read More

সামাজিক যোগাযোগমাধ্যমে ঢালিউডের দুই জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর ও পূর্ণিমার মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নতুন করে নজর কেড়েছে ভক্তদের। সম্প্রতি প্রিয় সহকর্মী শাবনূরকে নিয়ে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন পূর্ণিমা, যা তাদের পর্দার বাইরের গভীর বন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্ত। শাবনূরের সঙ্গে কাটানো কিছু পুরোনো ও মধুর মুহূর্তের ভিডিও পোস্ট করে পূর্ণিমা তাকে বাংলা চলচ্চিত্রের এক ‘উজ্জ্বল নক্ষত্র’ হিসেবে অভিহিত করেন। পোস্টের ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘কিছু মানুষ শুধু তারকা নন, তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র শাবনূর আপু। পর্দার সাফল্যের বাইরেও তিনি একজন অসাধারণ মনের মানুষ।’ কয়েক বছর আগে কাটানো সেই মুহূর্তগুলোকে নিজের জীবনের অন্যতম মূল্যবান স্মৃতি…

Read More

লম্বা বিরতির পর আবারও নিজের ক্লাসিক গান ‘ইউ এইন্ট গোয়িন নোওয়ার’ লাইভে পরিবেশন করলেন বব ডিলান। প্রায় ১৪ বছর পর এই গানটি আবার মঞ্চে ফিরিয়ে আনায় ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নস্টালজিয়া ও আলোচনার ঝড়। গানটি ১৯৬৭ সালে ডিলান লিখেছিলেন। তবে তখন এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি। পরে ১৯৬৮ সালে বিখ্যাত রকব্যান্ড ‘দ্য বাইর্ডস’ গানটি কভার করে এবং রাতারাতি এটি জনপ্রিয়তা পায়। কয়েক বছর পর ১৯৭১ সালে ডিলান নিজেই গানটি প্রকাশ করেন তার ‘গ্রেটেস্ট হিটস ভলিউম টু’ অ্যালবামে। এই গানটিকে ডিলানের বিখ্যাত ‘বেইজমেন্ট ট্যাপস’ যুগের অংশ হিসেবে ধরা হয়। যেখানে তিনি প্রচলিত স্টুডিও কাঠামোর বাইরে গিয়ে মুক্ত ও নানান পরীক্ষামূলক সংগীত তৈরি…

Read More

অনন্য কণ্ঠের অধিকারী সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীকে সম্মাননা দিতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ছয় দশকের বেশি সময় ধরে বাংলা গানকে সমৃদ্ধ করার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা। জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজন করা হয়েছে ‘কালজয়ী কণ্ঠ: শ্রদ্ধা ও ভালোবাসায় সৈয়দ আব্দুল হাদী’ নামের এক অনুষ্ঠানের। সেখানে এই শিল্পীকে সম্মাননা দেওয়া হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে শিল্পকলা একাডেমি। ‘এমনও তো প্রেম হয়’, ‘চোখ বুজিলে দুনিয়া আন্ধার’, ‘যেও না সাথি’, ‘চক্ষের নজর এমনি কইরা’, ‘একবার যদি কেউ ভালোবাসতো’, কিংবা ‘আছেন আমার মোক্তার, আছেন আমার বারিস্টার’সহ এমন অনেক জনপ্রিয় গানের শিল্পী সৈয়দ আব্দুল হাদী।…

Read More

দীপ্ত টেলিভিশনের জনপ্রিয় কৃষিভিত্তিক অনুষ্ঠান ‘দীপ্ত কৃষি’ পূর্ণ করলো এক দশকের সফল পথচলা। ২০১৬ সালের ৭ জুন যাত্রা শুরু করা অনুষ্ঠানটি সপ্তাহে ছয় দিন সম্প্রচারিত হয়ে ইতোমধ্যে ১,৮৪১টি পর্ব সম্পন্ন করেছে। ‘দীপ্ত কৃষি’ প্রচারিত হচ্ছে শনি থেকে বৃহস্পতিবার বিকাল ৫টা ২৫ মিনিটে। শুরু থেকেই প্রান্তিক কৃষক ও কৃষি পরিবারের জীবন-সংগ্রাম, সাফল্য এবং সম্ভাবনার গল্প তুলে ধরার অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছে ‘দীপ্ত কৃষি’। খোরপোশ কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের সাহসী উদ্যোগ, কৃষি উদ্যোক্তাদের সাফল্যগাঁথা এবং দেশের কৃষি উন্নয়নের নেপথ্যের মানুষদের অবদান ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে এই আয়োজনে। জলবায়ু পরিবর্তন, করোনা মহামারিসহ নানা প্রতিকূলতা অতিক্রম করে বাংলাদেশের কৃষি যে বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ অবস্থান…

Read More

‘আম কাঁঠালের ছুটি’-খ্যাত নির্মাতা মোহাম্মদ নুরুজ্জামানের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য ‘মাস্তুল’। সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ১৭ জুলাই। টাইমস অব বাংলাদেশকে খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। সিনেমাটি ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে ‘স্পেশাল মেনশন’ পুরস্কার লাভ করেছে। সম্মাননাপত্রে জুরিরা লেখেন, ‘For a humanistic view of everyday life’ বা দৈনন্দিন জীবনের মানবিক দৃষ্টিভঙ্গির জন্য স্বীকৃতি দিচ্ছেন তারা। এছাড়া রাশিয়ার ১৮তম চেবোক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বেস্ট আর্টিস্টিক কন্ট্রিবিউশন’ পুরস্কারের পাশাপাশি স্পেনের ২৬তম ইমাজিন ইন্ডিয়া উৎসবে ‘সেরা মানবিক চলচ্চিত্র’ বিভাগে মনোনীত হয়। সিনেমার কাহিনী গড়ে উঠেছে একটি জ্বালানীবাহী তেলের ট্যাংকারের বৃদ্ধ রাঁধুনি ‘মকবুল’ এবং বন্দর এলাকার এক পথশিশু ‘নূরা’-র সম্পর্ককে কেন্দ্র করে। এরমধ্য…

Read More

ওয়াহিদ ইবনে রেজা এশিয়ার অন্যতম বৃহৎ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ‘শর্ট শর্টস ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড এশিয়া (এসএসএফএফ অ্যান্ড এশিয়া) ২০২৬’-এ মর্যাদাপূর্ণ ‘সেভ দ্য আর্থ! মিনিস্টারস অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন। অস্কার স্বীকৃত এই উৎসবে জাপানের পরিবেশ মন্ত্রণালয় থেকে দেওয়া এ পুরস্কারটি সেই চলচ্চিত্রকে প্রদান করা হয়, যা পরিবেশগত বিষয় নিয়ে সবচেয়ে শক্তিশালী বার্তা তুলে ধরে। রেজা পরিচালিত অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আফটার আস’ মানবশূন্য এক পৃথিবীতে প্রকৃতির সঙ্গে সহাবস্থানের অনন্য গল্প তুলে ধরার জন্য প্রতিযোগিতার সব চলচ্চিত্রের মধ্য থেকে নির্বাচিত হয়েছে। পাঁচ মিনিট দৈর্ঘ্যের এই অ্যানিমেশন চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে এমন এক ভবিষ্যৎ পৃথিবীকে ঘিরে, যেখানে মানুষের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। সেখানে একটি…

Read More

শুক্রবার (৫ জুন) সকাল থেকেই গুঞ্জন ছিল বুবলি দ্বিতীয় বারের মত মা হয়েছেন। গুঞ্জনটি আরও জোরালো হয় কোরিওগ্রাফার অ্যাডলফ খানের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। সোমবার (১ জুন) বুবলীর সঙ্গে একটি ছবি পোস্ট করে অ্যাডলফ খান লেখেন, ‘মাতৃত্ব সুন্দর! কন্যাসন্তান আল্লাহর বড় নেয়ামত, বিশেষ উপহার। অভিনন্দন আর অনেক দোয়া শবনম বুবলী।’ এরপর থেকেই নেটিজেনদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকে মন্তব্যের ঘরে শুভেচ্ছাও জানাতে থাকেন। তবে বিষয়টি আর গুঞ্জনের পর্যায়ে নেই। বুবলি নিজেই এক ফেসবুক পোস্টের মাধ্যমে মাতৃত্বের খবরটি নিশ্চিত করেছেন। একটি ফটোকার্ড শেয়ার করে বুবলি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে।…

Read More

মুক্তির প্রথম সপ্তাহ শেষে রাজধানীর উত্তরার স্টার সিনেপ্লেক্সে ‘রকস্টার’ সিনেমার প্রচারণায় এসে নেতিবাচক প্রচারণার বিরুদ্ধে সরব হলেন ঢালিউড অভিনেতা শাকিব খান। তিনি অভিযোগ করেন, কিছু স্বার্থান্বেষী মহল ইচ্ছাকৃতভাবে বাংলা সিনেমার অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। বৃহস্পতিবার (৪ জুন) রাতে উত্তরার স্টার সিনেপ্লেক্সে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাকিব খান বলেন, একটি সিনেমা নিয়ে ইতিবাচক ও নেতিবাচক—দুই ধরনের প্রতিক্রিয়াই স্বাভাবিক। তবে ‘রকস্টার’ নিয়ে কেবলমাত্র নেতিবাচক মন্তব্যগুলো বেছে বেছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা তার কাছে রহস্যজনক মনে হয়েছে। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘শুধু নেগেটিভ রিভিউ কেটে কেটে প্রচার করা হলো কেন? এই আক্ষেপটা কার প্রতি—আমার প্রতি, প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতি, নাকি পুরো বাংলা সিনেমার…

Read More