আবার শুরু হচ্ছে শাকিবের সোলজারের শুটিং

আবার শুরু হচ্ছে শাকিবের সোলজারের শুটিং
Advertisement
Advertisement

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এ বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘সোলজার’। ছবিটির বাকি অংশের দৃশ্যধারণ শেষ করতে চলতি মাসেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাচ্ছেন নির্মাতা সাকিব ফাহাদ ও তার টিম।

গত বছর প্রকাশিত প্রচারচিত্রে ছবিটির গল্পের আভাস দেওয়া হয়েছিল। দুর্নীতি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে এক সাধারণ মানুষের সংগ্রামের কাহিনি নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে শাকিব খানকে দেখা যাবে ভিন্ন এক রূপে।

চলচ্চিত্রটিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী। আরও রয়েছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদসহ অনেকে। ছবিটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

দেশপ্রেম, দুর্নীতি ও সিন্ডিকেটবিরোধী গল্পে নির্মিত ‘সোলজার’-এর দৃশ্যধারণ শুরু হয়েছিল গত বছরের অক্টোবর মাসে। শুরুতে ডিসেম্বরেই মুক্তির পরিকল্পনা থাকলেও বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়। সম্প্রতি মুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হলে নির্মাতা জানান, নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি, তবে ২০২৬ সালেই ছবিটি দর্শকদের সামনে আসবে।

আরও পড়ুন

নির্মাতা সাকিব ফাহাদ বলেন, এই মুহূর্তে চলচ্চিত্রটি যথাযথভাবে সম্পন্ন করাই প্রধান লক্ষ্য। অক্টোবর কিংবা ডিসেম্বর—দুই সময়ই বিবেচনায় রয়েছে। সব কাজ শেষ হওয়ার পর প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, ঈদ ছাড়া অন্য সময়ে শাকিব খানের চলচ্চিত্র মুক্তির পরিকল্পনাও রয়েছে। তার ভাষায়, ভালো চলচ্চিত্র সারা বছরই মুক্তি পাওয়া উচিত। দর্শক ও প্রেক্ষাগৃহ মালিকদের প্রত্যাশার কথা বিবেচনায় রেখে ভিন্ন সময়ে মুক্তির বিষয়টি ভাবা হচ্ছে।

নির্মাতা জানান, গত বছরই অধিকাংশ দৃশ্যের চিত্রধারণ সম্পন্ন হয়েছে। ব্যাংককে কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণের পর দেশে ফিরে একটি গানের বাকি অংশের দৃশ্যধারণ শেষ করা হবে। এরপরই চলচ্চিত্রটির কাজ সম্পূর্ণ হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad