Author: টাইমস রিপোর্ট

শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার মামলায় নিজের ফাঁসি দাবি করেছেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গণহত্যার অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার পর আদালতকক্ষে তিনি বলেন, ‘আমাকে ফাঁসি দিয়ে দেন।’ বৃহস্পতিবার শুনানি শেষে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। আদেশ ঘোষণার আগে লতিফ সিদ্দিকী আদালতের কাছে কিছু বলার অনুমতি চান। তবে তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। আইনজীবীরা জানান, মামলার এ পর্যায়ে আসামির বক্তব্য উপস্থাপনের সুযোগ নেই। পরে তাকে কাঠগড়া থেকে বের করে নিয়ে যাওয়ার সময় তিনি উচ্চস্বরে বলেন, ‘আমাকে ফাঁসি দিয়ে দেন।’ শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন তার…

Read More

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর তিন দিনের গুরুত্বপূর্ণ সফরে ঢাকায় পৌঁছেছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে তার ঢাকায় পৌঁছানোর খবর নিশ্চিত করা হয়। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বিশেষ দূতকে স্বাগত জানিয়ে এক বার্তার মাধ্যমে জানান, তার বন্ধু এবং বিশেষ দূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। তিনি আরও উল্লেখ করেন, এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার কৌশলগত অংশীদারত্ব, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। সফরের ব্যস্ত সূচি ও মূল আলোচনা সফরের প্রথম দিনেই সার্জিও গর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের…

Read More

দেশে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫টি শিশু। বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৩৯টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৬টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৮৩৫টি…

Read More

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন থানার নতুন অফিসার ইনচার্জসহ (ওসি) ছয় পরিদর্শককে বদলি করা হয়েছে। বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলীর সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, ক্যান্টনমেন্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) (নিরস্ত্র) ইয়াসিন মিয়াকে রমনা থানার অফিসার ইনচার্জ, ডিবি সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আজহারুল ইসলামকে কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ, ডিবি সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলামকে শ্যামপুর থানার অফিসার ইনচার্জ। রমনা থানার অফিসার ইনচার্জ মো. রাহাত খানকে ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালিসিস বিভাগে, কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ গোলাম…

Read More

আগামী সেপ্টেম্বরে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। নয়া দিল্লিতে অনুষ্ঠেয় এ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের বিষয়টি ভেবে দেখছে বাংলাদেশ। এই সফরে যাবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ভারত সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কোনো আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকের সুযোগ নিশ্চিত হতে চান তারেক রহমান। ভারতের পাঠানো এই আমন্ত্রণটি ঢাকার জন্য দুই দেশের টানাপোড়েনের সম্পর্ক সতর্কতার সঙ্গে পুনর্গঠন করার একটি সুযোগ এনে দিয়েছে। তবে এই সিদ্ধান্তের ক্ষেত্রে দেশের ভেতরের রাজনৈতিক সমীকরণ এবং বড় কোনো ফলপ্রসূ দ্বিপক্ষীয় আলোচনা হবে কি না—সে অনিশ্চয়তা বড় ভূমিকা রাখছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারত এই আমন্ত্রণটি…

Read More

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নেতা ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের হামলায় আহত বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী শেষ পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হয়ে কারাগারে গেছেন। অন্যদিকে, তাদের ওপর আক্রমণকারীরা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আহত এই দুই শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তাদেরকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখায়। যদিও তাদের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ তা স্পষ্টভাবে জানানো হয়নি। কারাগারে পাঠানো দুই শিক্ষার্থী হলেন ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আনাস এবং সংস্কৃতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান। রাকসুর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে একদল কর্মী এই দুজনকে মারধর করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় আম্মারের হাতে…

Read More

আন্তর্জাতিক আইনগত মানদণ্ড সমুন্নত রাখতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ব্যর্থ হচ্ছে, হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এমন অভিযোগকে একপেশে ও পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেনন, এইচআরডব্লিউ প্রসিকিউশন কিংবা তদন্ত সংস্থার বক্তব্য না নিয়েই প্রতিবেদন প্রকাশ করেছে। তার ভাষায়, এ ধরনের মূল্যায়নকে নিরপেক্ষ বলা যায় না। বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে গণহত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়ার বিষয়টি সামনে এনে একটি বিবৃতি প্রকাশ করে হিউম্যান রাইটস ওয়াচ। সেখানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করছে কি না, তা নিয়ে…

Read More

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ সরকার পর্যালোচনা করছে। বুধবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। খলিলুর রহমান বলেন, ‘আমরা বিষয়টি বর্তমানে পর্যালোচনা করছি। সিদ্ধান্ত হলে সঙ্গে সঙ্গে আপনাদের জানানো হবে।’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বিদেশ সফরের জন্য আরও কয়েকটি আমন্ত্রণ রয়েছে। পাশাপাশি জাতিসংঘ…

Read More

নতুন রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যেই শনিবার দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে ক্ষমতাসীন বিএনপি। দলটির একাধিক সিনিয়র নেতা জানিয়েছেন, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন-সংক্রান্ত বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হতে পারে। শনিবার যে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কমিটির সদস্যদের ইতোমধ্যে অবহিত করা হয়েছে। অনুষ্ঠেয় বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে জানতে চাইলে বিএনপির স্হায়ী কমিটির সদস্য এক নেতা বলেন, এখনো এ বিষয়ে কোনো নির্দেশনা পাননি। নির্দেশনা পাওয়ার পরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এর আগে ২৪ জুলাই শুক্রবার বিকালে ‘শারীরিক ও মানসিক সক্ষমতা’ না থাকার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এরপর থেকে সাংবিধানিক বিধান…

Read More

রাজধানী আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে কম্বোডিয়ায় মানবপাচার চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. শাহাদাত হোসেন। বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, বুধবার সন্ধ্যা আটটার দিকে রাজধানীর আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ। সিটিটিসি সূত্র জানায় গ্রেপ্তারকৃত শাহাদাত বিমানবন্দর থানার মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ মামলার এজাহারনামীয় আসামি। সে কম্বোডিয়ায় মানবপাচার চক্রের অন্যতম মূল হোতা বলে প্রাথমিক তদন্তে জানা যায়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ…

Read More