Author: টাইমস রিপোর্ট

রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের বেদখল হওয়া জমি উদ্ধার করে ৩০ দিনের মধ্যে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করে আইনজীবী মো. শফিকুল ইসলাম মিজান। তিনি জানান, মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের বেদখল হওয়া জমি উদ্ধার করে ৩০ দিনের মধ্যে বুঝিয়ে দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা পালন করে একটি প্রতিবেদনও আদালতে দিতে বলা হয়েছে। গত ৩ এপ্রিল সংক্রামক ব্যাধি হাসপাতালের বেদখল হওয়া জমির বিষয়ে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত…

Read More

রাজস্ব আদায়ে বড় ঘাটতি এবং ঋণের সুদসহ সরকারি ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি সঞ্চয়পত্র কেনার চেয়ে বেশি ভাঙানোয় গত ২০২৫-২৬ অর্থবছরে সরকার ব্যাংকব্যবস্থা থেকে ১ লাখ ৩৪ হাজার ৫৭১ কোটি টাকা নিট ঋণ নিয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৭৭ শতাংশ বেশি। একই সময়ে ব্যাংকের বাইরের উৎস থেকে সরকারের নিট ঋণ ৩৯ হাজার ৫১০ কোটি টাকা থেকে কমে ঋণাত্মক ৫৬৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ এসব উৎস থেকে যা ঋণ নিয়েছে তার থেকে সরকার পরিশোধ করেছে বেশি। এতে বাজেট অর্থায়নে বাণিজ্যিক ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা দ্রুত বেড়েছে। গেল অর্থবছরে ব্যাংকব্যবস্থা থেকে সরকারের নিট ঋণের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৪ হাজার কোটি টাকা।…

Read More

রাজধানীর গুলশান এলাকায় অভিযান পরিচালনা করে ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন আল-আমিন (২৭) এবং মো. সোহান হোসাইন (২৬)। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গুলশান থানা সূত্রে জানা যায়, রোববার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানার একটি আভিযানিক দল জানতে পারে, গুলশান-১ এলাকার রোড নং ৩৪-এ একটি বাসার সামনে কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ জাল নোট নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে আল-আমিন ও মো. সোহান হোসাইনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ…

Read More

রাজধানীর কলাবাগান এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ও শাশুড়িকে নৃশংসভাবে হত্যা করার অভিযোগে ঘাতককে গ্রেপ্তার করেছে কলাবাগান থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম-মো. হৃদয় ওরফে শিপন (৩০)। রোববার সকালে কলাবাগান থানাধীন আলামিন রোডের একটি বাসার পঞ্চম তলায় এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। কলাবাগান থানা সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে ভিকটিমের সঙ্গে ঘাতক শিপনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। রোববার সকালে শিপন বাসায় গিয়ে স্ত্রীর সঙ্গে পুনরায় ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি রান্নাঘর থেকে একটি ধারালো সবজি কাটার চাকু এনে ভিকটিমের গলা কেটে হত্যা করে। এ সময় ভিকটিমের মা তার মেয়েকে…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন করা যাবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আর পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৫ ডিসেম্বর। রোববার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম। ঢাবির জনসংযোগে দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, এবার ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’, ‘বিজ্ঞান’, ‘ব্যবসায় শিক্ষা’, ‘চারুকলা’ এবং ‘আইবিএ’ এই পাঁচটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময়সূচি…

Read More

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ীতে সংঘটিত হত্যাকাণ্ডকে ‘গণহত্যা’ এবং মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এসব ঘটনায় স্থানীয় থানায় করা মামলাগুলোও ট্রাইব্যুনালে এনে বিচারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। রোববার যাত্রাবাড়ীর নবী টাওয়ারের কনফারেন্স কক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ী: শহীদ পরিবার ও আহতদের গণশুনানি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় এ গণশুনানির আয়োজন করে। এতে জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে শহীদদের পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। আমিনুল ইসলাম বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর যাত্রাবাড়ীর হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন জায়গায় মামলা হয়েছে। কেউ আদালতে,…

Read More

ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর ‘দ্রুত’ দিল্লি সফরের সংবাদটি অস্বীকার করেছে হাইকমিশন। ঢাকায় ভারতীয় হাইকমিশন নিশ্চিত করেছে, দিনেশ ত্রিবেদী বর্তমানে ঢাকায় নিজ কর্মস্থলেই অবস্থান করছেন। এর মাধ্যমে একাধিক ভারতীয় ও বাংলাদেশি সংবাদমাধ্যমে তাকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো ‘ভিত্তিহীন’ হয়ে পড়েছে। এসব সংবাদে দাবি করা হয়েছিল, তিনি জরুরি আলোচনার জন্য আকস্মিকভাবে নয়াদিল্লি উড়াল দিয়েছেন। এই বক্তব্য মূলত এমন কিছু সংবাদ প্রতিবেদনের পর এল, যাতে দাবি করা হয়েছিল ত্রিবেদী ৩১ জুলাই বিকালে ঢাকা ত্যাগ করেন। দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গরের সঙ্গে দীর্ঘ দেড় ঘণ্টার একটি বৈঠকের কয়েক ঘণ্টা পরই তিনি ঢাকা ছাড়েন বলে ওই সংবাদগুলোতে…

Read More

দেশের নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ব্যয় কমিয়ে সেই অর্থ শিক্ষার্থীদের কল্যাণ ও দক্ষতা উন্নয়নে ব্যয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, সরকারের লক্ষ্য অবকাঠামো নির্মাণের চেয়ে মানবসম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া। এ জন্য উচ্চশিক্ষায় এমন বিনিয়োগ করা হচ্ছে, যা শিক্ষার্থীদের কর্মদক্ষতা ও বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। রোববার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত এক সভায় তিনি এ কথা বলেন। অধ্যাপক মামুন বলেন, ‘বিগত সরকারের মতো শুধু অবকাঠামো উন্নয়নে ব্যয় না করে বর্তমান সরকার মানবসম্পদ উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য…

Read More

দুর্নীতির মাধ্যমে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপিপন্থী আইনজীবীদের একাংশ। তাদের অভিযোগ, রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার জন্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগে যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতার বদলে অর্থনৈতিক লেনদেন এবং বিশেষ সুবিধাকে গুরুত্ব দেওয়া হয়েছে। রোববার অ্যাটর্নি জেনারেল অফিসের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এমন অভিযোগ করেন তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে আয়োজিত ওই প্রতিবাদ সমাবেশে বিএনপিপন্থী আইনজীবীদের একাংশ অভিযোগ করেন, নতুন নিয়োগপ্রক্রিয়ায় আন্দোলন-সংগ্রামে সক্রিয় এবং অতীতে জেল-জুলুমের শিকার অনেক যোগ্য আইনজীবীকে বাদ দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, তাদের পরিবর্তে অর্থের বিনিময়ে এবং ‘গুপ্ত-সুপ্ত’ সুবিধাভোগী ব্যক্তিদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল…

Read More

গাজীপুর সিটি করপোরেশনের আউটপাড়া এলাকার একটি সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সরকারি পদমর্যাদা ও প্রভাব খাটিয়ে দেশের বিভিন্ন জেলায় একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী তৌহিদুল ইসলাম মজিবর। সংবাদ সম্মেলনে তিনি জানান, তিনি ও তার পাঁচ বোন পৈতৃক সূত্রে পাওয়া জমির মালিক। দীর্ঘদিন ধরে তারা সীমানা নির্ধারণ করে শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখল করে আসছেন এবং ওই জমিতে একটি মার্কেট ও বসতবাড়ি নির্মাণ করা হয়েছে। জমির খতিয়ান, নামজারি, খাজনাসহ ভূমি-সংক্রান্ত সব ধরনের বৈধ কাগজপত্র তাদের নামেই রয়েছে।…

Read More